Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

দুর্দান্ত বোলিংয়ে ঢাকা টেস্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:৩৫
দুর্দান্ত বোলিংয়ে ঢাকা টেস্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ

ছবি: আগামীর সময়

ব্যাটিংয়ে আর বোলিংয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। তবে আজ রবিবার তৃতীয় দিন সকাল থেকেই বাংলাদেশি বোলাররা দাপট দেখাচ্ছেন। দিনের প্রথম দেড় ঘণ্টায় টাইগার বোলাররা তুলে নিয়েছেন ৪টি উইকেট। ২৩০ রানে পাঁচ উইকেট হারিয়েছে পাকিস্তান।

গতকাল ১ উইকেটে ১৭৯ রান তুলে দিন শেষ করে ছিল পাকিস্তান। একমাত্র উইকেটটি নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এই তারকা স্পিনার আজ এখন পর্যন্ত আরও দুটি উইকেট তুলে নিয়েছেন। মিরাজের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন সৌদ শাকিল (০)। এছাড়া উইকেটে থিতু হয়ে যাওয়া আব্দুল্লাহ ফজলকে তিনি মিড অনে তাইজুলের তালুবন্দি করেন। ফজল করেছিলেন ১২০ বলে ৬০ রান।

আরও পড়ুন

ব্যাটিংয়ের পর বোলিংয়েও হতাশা, দিনটা বাংলাদেশের হলো না

০৯ মে ২০২৬

এর আগে দিনের প্রথম সাফল্য আসে পেস তারকা তাসকিন আহমেদের হাত ধরে। তাসকিনের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৬৫ বলে ১০৩ রান করা অভিষিক্ত আওয়াইস। এরই সঙ্গে ভাঙে ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে (৯) শর্ট পয়েন্টে সাদমান ইসলামের তালুবন্দি করেন এই পেসার।

উল্লেখ্য, প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ ৪১৩ রানে অল-আউট হয়েছিল।

বাংলাদেশ-পাকিস্তানবাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজতাসকিন আহমেদঢাকা টেস্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise