Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এশিয়া কাপ

চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নেয়নি ভারত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮
চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নেয়নি ভারত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারীদের এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে ফাইনালে দুর্দান্ত জয়ের পরও ট্রফি ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে হারমানপ্রীত কৌরদের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে বিজয়ী দলের ট্রফি গ্রহণ না করতে বিসিসিআইয়ের কঠোর অবস্থানের ফলেই এই নজিরবিহীন নাটকীয়তার জন্ম হয়।

নির্ধারিত ম্যাচ শেষ হওয়ার পর দীর্ঘ অপেক্ষার পর রাত ১২টা ৫ মিনিটে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ফারভিজ মাহারুফ ম্যাচ অফিশিয়ালদের ডেকে অনুষ্ঠান শুরু করেন। শ্রীলঙ্কার খেলোয়াড় ও কোচিং স্টাফদের রানার্সআপ মেডেল ও চেক তুলে দেওয়ার পর হঠাৎ করেই ঘোষণা করা হয় যে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

আরও পড়ুন

অষ্টমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতের

১৪ সেপ্টেম্বর ২০২৬

এর আগেই এসিসি প্রধান মোহসিন নাকভি শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে রানার্সআপ ট্রফি তুলে দেওয়ার পরপরই স্টেডিয়াম ত্যাগ করেন। দুবাইয়ে গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তবে গত বছরের মতো এবার ট্রফিটি সঙ্গে করে নিয়ে যাননি নাকভি। মাঠের অন্যপ্রান্তে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সচিব দেবজিৎ সাইকিয়া উপস্থিত থেকে সেরা ফিল্ডারের মেডেল তুলে দেন এবং খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

সবাইকে অবাক করে কোনো ট্রফি না নিয়েই ড্রেসিংরুমে ফিরে যায় ভারতীয় দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের কোচ অমল মুজুমদার জানান যে, মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার এই সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণভাবে বিসিসিআইয়ের।

ফাইনালের মূল ম্যাচে অবশ্য বল ও ব্যাটে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৩ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টিকতে পারেনি শ্রীলঙ্কা। করলেও বাঁ-হাতি স্পিনার শ্রী চরানির ৪ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১১১ রানে অলআউট হয় তারা। ৭২ রানের বড় জয়ে ভারত শিরোপা নিশ্চিত করে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে দুবাইতেই অনুষ্ঠিত পুরুষদের এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সেবারও মহসিন নাকভির উপস্থিতির কারণে সৃষ্ট অচলাবস্থার জেরে ট্রফি ছাড়াই মাঠ ছাড়তে হয়েছিল রোহিত-সূর্যকুমারদের। এসিসির প্রধান কার্যালয়ে পড়ে থাকা সেই ট্রফি আজও বুঝে পায়নি ভারতীয় পুরুষ দল। নারীদের ফাইনালেও একই ঘটনার পুনরাবৃত্তিতে এশিয়ান ক্রিকেটে রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্বের বিষয়টি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

এশিয়া কাপভারত-পাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!