Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশে ‘সূর্যবংশী’ হবে কবে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪
শেয়ার করুন:
বাংলাদেশে ‘সূর্যবংশী’ হবে কবে

তাকে দেখলে মনেই হবে না যে তার বয়স মাত্র ১৫। চেহারায় যেমন পরিণত, ব্যাট হাতেও তেমনই ভয়ডরহীন বৈভব সূর্যবংশী। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রান করে তছনছ করেছেন রেকর্ডের পাতা। ২৮ ছক্কা ও ৭ চারে সাজানো এই ইনিংস শুধু রেকর্ডের পাতায় জায়গা করে নেয়নি, নতুন করে সামনে এনেছে ভারতের এ কিশোর প্রতিভার ক্রিকেট-দর্শনও।

২০৪ রানকে যদি শুধু প্রতিভার বিস্ফোরণ বলা হয়, তাহলে সূর্যবংশীর গল্পের বড় অংশটাই বাদ পড়ে যায়। এই ইনিংস এক দিনে তৈরি হয়নি। এর পেছনে আছে বছরের পর বছর পরিকল্পিত অনুশীলন। তার শৈশবের কোচ মনীশ ওঝার দাবি, ১০ বছর বয়সের পর অনুশীলনের দিনগুলোতে সূর্যবংশী ন্যূনতম ৬০০ বল খেলেছেন। কখনো থ্রোডাউন, কখনো নেট বোলার, কখনো বোলিং মেশিন— সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলেছে এই অনুশীলন।

সূর্যবংশীর অনুশীলনে শুধু ব্যাট চালানোর পুনরাবৃত্তি ছিল না, ছিল নির্দিষ্ট দক্ষতা তৈরির পরিকল্পনা। কখনো একটি নির্দিষ্ট শটের ওপর শত শত বল খেলেছেন তিনি।

সূর্যবংশীর এই অনুশীলন একটা বড় প্রশ্ন সামনে আনে। বাংলাদেশে কোথাও কোনো কিশোরের পক্ষে এমন অনুশীলন করা কি সম্ভব!

বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে ছোটবেলা থেকেই ‘সোজা ব্যাটে খেলো’, ‘উড়িয়ে মেরো না’, ‘বড় শট খেললে আউট হয়ে যাবে’— এ ধরনের সতর্কতা খুব পরিচিত। অনেক কোচের কাছে কিশোর ব্যাটারের প্রথম লক্ষ্য থাকে উইকেট বাঁচানো, ভুল না করা। ফলে অল্প বয়সেই আউট হওয়ার ভয়, তুলে মারার ভয়, ক্রিজ ছেড়ে সামনে এসে শট খেলার ভয়গুলো মনে গেঁথে যায়।

এর অর্থ এই নয় যে, বাংলাদেশের কোচরা ছক্কা মারতে শেখান না কিংবা আমাদের কোনো প্রতিভাবান ব্যাটার বড় শট খেলতে পারেন না। প্রশ্নটা হলো— সেটা কতটা নিয়মিত ও পরিকল্পিত?

‘ছক্কা মারো’ শেখানোর চেয়ে ছক্কার বল তৈরি করা শেখানো বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই অভ্যাসটাই কম। কোনো কিশোর ব্যাটারকে এক দিনে ৬০০ বল খেলতে শোনা যায়নি, আবার একই ছক্কার শট শত বল খেলেছেন এমন শোনাও কাকতালীয়। তাই বাংলাদেশ ব্যাটারদের মানসিকতায় শটের ভিন্নতা নিয়ে ‘মেমোরিও’ তৈরি হয়ে ওঠে না।

বাংলাদেশে সমস্যাটা আরেক জায়গায়ও। জাতীয় দলের ক্রিকেটাররাই নির্ধারিত অনুশীলনের সময়ের বাইরে ছক্কা নিয়ে অনুশীলন করতে দেখা যায় না। এমন কখনো হয় না যে, একজন ব্যাটার দুই ঘণ্টা শুধু ছক্কা মারার অনুশীলন করছেন। যেখানে সর্বোচ্চ সুবিধা পাওয়া জাতীয় দল ব্যাটারদেরও এমন উদাহরণ নেই। একজন কিশোর ক্রিকেটারের জন্য তো তা খুব কঠিন। তাই শত শত বলের পুনরাবৃত্ত অনুশীলন— নিয়মিত সংস্কৃতিতে পরিণত হয়েছে কি না, সেই প্রশ্ন থেকেই যায়। এখানেই সূর্যবংশীর গল্প বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ শুধু একজন সূর্যবংশীকে দেখে বাংলাদেশি কিশোরদের ছক্কা মারতে শেখালে হবে না। প্রয়োজন এমন কোচিং পরিবেশ, যেখানে ছোটবেলার ব্যাটারকে শুধু ‘ভুল করো না’ বলা হবে না; বরং বলা হবে, ‘তোমার শক্তিটা কী, সেটাকে আরও ’

বাংলাদেশের ক্রিকেটে এমন একজন সূর্যবংশী তৈরি করতে হলে হয়তো প্রথমে আমাদের এ ভয়টাই দূর করতে হবে— ‘বড় শট খেললে আউট হয়ে যাবে।’

কারণ ভবিষ্যতের বড় ব্যাটার হয়তো সেই ছেলে, যে ছোটবেলা থেকেই জানে— আউট হওয়ার ভয় নয়, সঠিক বল দেখে আক্রমণ করাটাই ব্যাটিংয়ের আসল সৌন্দর্য।

 

সূর্যবংশীক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    বড়
    করো।