Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

এবার মৃত্যুঞ্জয়ের ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৬:২৯
এবার মৃত্যুঞ্জয়ের ৬ উইকেট

বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয়। ছবি: সংগৃহীত

নিজেকে ফিরে পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। চোটের জন্য নিজেকে মেলে ধরতে না পারা এই মিডিয়াম পেসার ঢাকা প্রিমিয়ার লিগে আগুনই ঝরাচ্ছেন রীতিমতো। আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মোহামেডানের ২০০ রানের বিশাল জয়ের নায়ক ছিলেন তিনি। ১০ ওভারে ৪১ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

আজ আরও বিধ্বংসী মৃত্যুঞ্জয়। মোহামেডানের এই মিডিয়াম পেসার বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে নিলেন ৬ উইকেট। তাতে নবম ওভারেই ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে মোহামেডান।
৭.৫ ওভারে ১ মেডেনসহ ২২ রানে ৬ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তার ৩৬টি বল ছিল ডট। এ ছাড়া রিশাদ হোসেন ও সাইফ উদ্দিন নেন দুটি করে উইকেট। বসুন্ধরার অধিনায়ক নুরুল হাসান সোহান করেন সর্বোচ্চ ২৯ রান।

জবাবে ৮.১ ওভারে জয় নিশ্চিত করে শীর্ষস্থান সুসংহত করেছে মোহামেডান। এনামুল হক বিজয় ২৮ বলে ৫০ আর মোহাম্মদ নাঈম শেখ অপরাজিত ছিলেন ২১ বলে ৩১ রানে।

আজ ডিপিএলে জয় পেয়েছে আবাহনীও। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে ১৪৭ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। মাহফুজুর রাব্বি নেন ৫ উইকেট। জবাবে ২৫.৪ ওভারে জয় নিশ্চিত করে আবাহনী। সৌম্য সরকার করেছেন ৭৬ বলে ৬৫ রান।

৪ ম্যাচ শেষে সমান ৮ পয়েন্ট হলেও নেট রানরেটে শীর্ষে মোহামেডান। চার ম্যাচে দুই জয়ে আবাহনীর পয়েন্ট ৪।

আবাহনীমোহামেডানক্রিকেট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise