Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

স্বর্ণার বিস্ফোরক ইনিংসের পরও বাংলাদেশের হার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৮:২০
স্বর্ণার বিস্ফোরক ইনিংসের পরও বাংলাদেশের হার

ছবি: বিসিবি

আগামী জুনে ইংল্যান্ডে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ঘরের মাঠে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে চলমান সিরিজটিকে ওই আসরের প্রস্তুতি ধরা হচ্ছে। এর শুরুটাই হলো হতাশা দিয়ে। সিলেটে স্বর্ণা আক্তারের বিস্ফোরক ফিফটির পরও তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হারল ২৫ রানে।

শ্রীলঙ্কার ৪ উইকেটে ১৬১ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানে থামে। রান তাড়ায় পুরো টপ অর্ডারই ছিল ব্যর্থ। লোয়ার মিডল অর্ডারে স্বর্ণা আক্তার ৪৫ বলে ৬০ রান না করলে দলের ভরাডুবির মাত্রা আরও বাড়ত। এর বাইরে ওপেনার দিলারার ২৩ রান ছাড়া বাকিদের কারোরই বলার মতো স্কোর নেই।

এর আগে লঙ্কান নারী দলের কাছে ওয়ানডেতেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে ওয়ানডের চেয়ে এই সফরে টি-টোয়েন্টিতেই নজর ছিল বেশি। কদিন বাদে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ঘরের মাঠের সিরিজে ভালো করা নিগার সুলতানা জ্যোতিদের জন্য আত্মবিশ্বাসের কারণ হতো।

অবশ্য ঘরের মাঠে এই টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের ‘পারফেক্ট’ প্রস্তুতি তা বলা যাবে না। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের পার্থক্য বিশাল। তবে সিলেটে টি-টোয়েন্টি সিরিজটি আয়োজন করে ভালো উইকেটে বাংলাদেশ ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দেওয়া হয়েছে। সেখানে প্রথমেই হোঁচট খেল বাংলাদেশ মেয়েরা।

স্বর্ণা আক্তারনারী টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ নারী ক্রিকেট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise