Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘ওয়াইড বলে বোল্ড-এলবিডব্লিউ!’ কোচ নিয়োগ পরীক্ষার উত্তরপত্র দেখে হতাশ তামিম

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ২১:১৩
‘ওয়াইড বলে বোল্ড-এলবিডব্লিউ!’ কোচ নিয়োগ পরীক্ষার উত্তরপত্র দেখে হতাশ তামিম

জেলা কোচ নিয়োগে স্বচ্ছতা রাখবেন তামিম। ছবি: মোশারফ হোসেন

বাংলাদেশ ক্রিকেটে কোচ নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও মানসম্মত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সম্প্রতি কোচ নিয়োগের লিখিত পরীক্ষার কিছু উত্তরপত্র দেখে হতাশা প্রকাশ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান তামিম ইকবাল।

বোর্ড সভায় একটি উত্তরপত্রের উদাহরণ তুলে ধরে তামিম জানান, একজন পরীক্ষার্থী লিখেছেন যে ওয়াইড বলে বোল্ড ও এলবিডব্লিউ আউট হওয়া যায়। অথচ ক্রিকেটের আইন অনুযায়ী ওয়াইড বলে বোল্ড বা এলবিডব্লিউ হওয়ার সুযোগ নেই। সে ক্ষেত্রে স্টাম্পড, রান আউট, হিট উইকেট; এমনকি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের মতো আউট হতে পারে। ক্রিকেটের মৌলিক আইন সম্পর্কেই যদি এমন ভুল ধারণা থাকে, তাহলে কোচিংয়ের মান নিয়ে প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।

আরেকটি উত্তরপত্রের উদাহরণও দেন তামিম। অফসাইডের পাঁচটি ফিল্ডিং পজিশনের নাম জানতে চাওয়া হলেও একজন পরীক্ষার্থী উত্তরে লিখেছেন ‘মিডউইকেট’, যা লেগসাইডের পজিশন। সঠিক উত্তর হওয়ার কথা ছিল স্লিপ, পয়েন্ট, কাভার, মিড-অফ ও থার্ড ম্যান। এসব উদাহরণ তুলে ধরে কোচদের মৌলিক ক্রিকেট জ্ঞান আরও শক্তিশালী হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সম্প্রতি বিসিবির জেলা কোচ নিয়োগ পরীক্ষায় ২১৮জন আবেদন করে পাশ করেছেন মাত্র ৩৮ জন। ১৮০ জনই অনুত্তীর্ণ হন। এমন অবস্থায় লেভেল ১ কোচিং করা এবং প্রথমশ্রেণির ক্রিকেট খেলার মানদন্ড তুলে দিয়ে নতুন করে কোচ নিয়োগ পরীক্ষার আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি।

একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের সুপারিশ বা অনুরোধ গ্রহণ করা হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন তিনি। তামিম জানান, লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় যারা ভালো করবেন, তারাই ভাইভার সুযোগ পাবেন। আর পুরো প্রক্রিয়ায় মেধাকেই একমাত্র বিবেচনায় নেওয়া হবে, কোনো সুপারিশ বা ব্যক্তিগত অনুরোধের ভিত্তিতে কাউকে নিয়োগ দেওয়া হবে না।

 

তামিম ইকবালবিসিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!