তৃতীয় ওয়ানডেতে দলে ফিরলেন শেখ মেহেদী
ক্রীড়া প্রতিবেদক

সংগৃহীত ছবি
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে নেওয়া হয়েছে শেখ মেহেদী হাসানকে। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেন এই ডান হাতি অফ স্পিনার।
শেখ মেহেদী বাংলাদেশের হয়ে ১১টি ওয়ানডে খেলেছেন। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের শারীরিক অবস্থা ভালো। কিন্তু রবিবার পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখার পর জানানো হবে তিনি শেষ ওয়ানডে খেলার জন্য ফিট কি না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তাদের সামনে এখন ছয় বারের বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে।


