Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারানো আর্জেন্টিনার জয়ের মতো মনে হচ্ছিল সিমন্সের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৭:৪৬
অস্ট্রেলিয়াকে হারানো আর্জেন্টিনার জয়ের মতো মনে হচ্ছিল সিমন্সের

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকে বাংলাদেশ বন্দনা চলছে ক্রিকেট বিশ্বে। খেলোয়াড়, কোচিং স্টাফরাও পাচ্ছেন শুভেচ্ছা বার্তা। আর এমন উচ্ছ্বাস, ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনার জয়ের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

ভারতীয় ‘রেভস্পোর্টজ’কে দেওয়া সাক্ষাৎকারে ফিল সিমন্স বললেন, ‘আমরা এটাকে তুলনা করছিলাম বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচ জয়ের সঙ্গে। বিশ্বকাপের সময় ঢাকার রাস্তাঘাট ছিল অবিশ্বাস্য। আমরা কথা বলছিলাম যে এটি তেমনই একটি অনুভূতি। মানুষের এই উদযাপন, বাংলাদেশ থেকে আমার কাছে আসা বার্তাগুলো, সবকিছুই অন্যরকম। এই সফরে অস্ট্রেলিয়ার মাটিতে এমন কিছু হতে পারে, তা অনেকে বিশ্বাস করেনি। এখন আমি বুঝতে পারছি বাংলাদেশের মানুষের কাছে এই জয়ের অনুভূতি কেমন।’

২০০৩ সালে সবশেষ অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবার দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ২৩ বছর পর সেই অস্ট্রেলিয়ায় দাপটে খেলল নাজমুল হোসেন শান্তর দল। এ নিয়ে সিমন্স বললেন,‘আলাদা করে উজ্জীবিত করার মতো কিছুর দরকার ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, টেস্ট ক্রিকেট খেলা, এগুলোই দলকে উজ্জীবিত করার জন্য যথেষ্ট ছিল। তারা চেয়েছিল সবাইকে দেখাতে যে আমরা একটি ভালো টেস্ট দল।’

এর পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণের কথাও বললেন সিমন্স,‘সবচেয়ে বড় ব্যাপার আবেগ নিয়ন্ত্রণ করা। অনেক সময় সকালে চার-পাঁচটি উইকেট পাওয়ার পর সেটার প্রভাবেই থেকে যায়। এবার আমরা চেষ্টা করেছি যেন লাঞ্চ কিংবা চা বিরতিতে আবেগ নিয়ন্ত্রণে রেখে মাঠে ফিরতে পারি। উইকেট না পেলেও আবেগ যেন খুব বেশি নিচে নেমে না যায়, আবার উইকেট পেলেও যেন খুব বেশি ওপরে উঠে না যায়, এটা নিয়ন্ত্রণ করাই ছিল আমাদের বড় লক্ষ্য।’

বাংলাদেশঅস্ট্রেলিয়াফিল সিমন্স
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise