Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিশ্বকাপ শুরুর দিন ডিপিএলের ‘ফাইনাল’

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৪৫
বিশ্বকাপ শুরুর দিন ডিপিএলের ‘ফাইনাল’

ঢাকা প্রিমিয়ার লিগে এবারের টুর্নামেন্টেই দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন হাবিবুর রহমান সোহান। এবার গড়লেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ১৫ বলে ফিফটি করা এই ব্যাটার গতকাল সোমবার ৪৫ বলে করেছেন সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম শতক এটি। একই সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও হয়েছে। ৮ চার ও ১৩ ছক্কায় ৫৮ বলে ১৩০ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জের ৭৪ রানের জয়ও নিশ্চিত করেছেন হাবিবুর। ৩২২ রান করে সিটি ক্লাবকে ২৪৮ রানে অলআউট করে রূপগঞ্জ।

হাবিবুরের রেকর্ডের দিনে প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তির ম্যাচ নিশ্চিত হয়েছে। আসরের শেষ ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান ও আবাহনী। দুই দলের ১৬ পয়েন্ট। ওই ম্যাচে যে দল জিতবে তারাই হবে চ্যাম্পিয়ন।

আগামী ১১ জুন বিশ্বকাপ ফুটবল শুরুর দিনে মাঠে গড়াবে মোহামেডান-আবাহনী ম্যাচ। ওই ম্যাচেই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি হবে।

সোমবার শিরোপা পথে এগিয়ে থাকতে পারত মোহামেডান। ঢাকা লেপার্ডস সব হিসাব উল্টে দিয়েছে। গতকাল তারা মোহামেডানকে ৫ উইকেটে হারিয়ে দেওয়ায় সমীকরণ জটিল হয়েছে। মোহামেডানের পয়েন্ট ১৬-তেই আটকে গেছে। ওদিকে আবাহনী হারতে হারতে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে। ১২ রানের এই জয় তাদের পয়েন্ট তুলেছে ১৬-তে। এ সুবাদে শেষ রাউন্ডে এই দুই জায়ান্টের লড়াই হয়ে গেছে শিরোপা নির্ধারণীর।

টানা দুই সেঞ্চুরি করা তাওহীদ হৃদয় দল ছাড়তেই মোহামেডানের সুসময়ও যেন বিদায় নিয়েছে। মুশফিকুর রহিম অধিনায়ক হয়ে ৮০ বলে ৬৮ রান করেন। এ ছাড়া নিচের দিকে আফিফ ৩৯, সাইফ উদ্দিন ৩৩ ও পারভেজ হোসেন ইমনের ২২ রানের ইনিংসগুলো মোহামেডানকে ৮ উইকেটে ২২৫ রানের পুঁজি এনে দেয়।

জবাবে মুমিনুল হকের অপরাজিত ৯৩ ও জাওয়াদ আবরারের ৬৬ রানে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় লেপার্ডসের। অথচ ১৪৬ রানে ৫ উইকেট পড়ে যায় দলটির। ওই অবস্থা ৩৮ রান করা দেবাশীষ সরকারকে নিয়ে ৮০ রানের জুটিতে ম্যাচ জেতান মুমিনুল।

আবাহনীর জয়টা নাটকীয়। মাহিদুল অঙ্কনের ৬৬, মেহেরব হাসানের ৪০ ও সাব্বির রহমানের ৩৮ রানে ২২১ রান করতে পারে তারা। রান তাড়ায় নামা গাজী গ্রুপ ক্রিকেটার্সের ৯ উইকেট হারাতে হয় ১৩৬ রানে। মোহাম্মদ রুবেলের ৩৩ ও আজিজুল হাকিম রনির ৪১-এ ৮৫ রানের জুটিতে ম্যাচ জয়ের খুব কাছে চলে যায় গাজী। অথচ শেষ উইকেট পড়ে যাওয়ায় ১২ রান আর নিতে পারেনি ২০৯ রানে থেমে যাওয়া দলটি।

এ ছাড়া অন্যান্য ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ১৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। আর অগ্রণী ব্যাংককে ২ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স।

বিশ্বকাপডিপিএলফাইনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে