Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

টেস্ট সিরিজ খেলতে দেশি কোচদের নিয়ে ঢাকায় পাকিস্তান দল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৩:১৪
টেস্ট সিরিজ খেলতে দেশি কোচদের নিয়ে ঢাকায় পাকিস্তান দল

ফাইল ছবি

মিরপুরে গতকালই শেষ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ, পরদিনই টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম‍্যাচের এই সিরিজ খেলতে আজ রবিবার সকালে পাকিস্তান দলের প্রথম ভাগে ঢাকায় পা রেখেছে।

পাকিস্তানের এই দলটিতে মূল আকর্ষণ দেশি কোচিং সেটআপ। বাংলাদেশ সিরিজ দিয়ে তাদের যাত্রা শুরু হবে। প্রথমবারের মতো লাল বলে দলটির হেড কোচ হয়েছেন সবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ব‍্যাটিং কোচ হিসেবে আছেন দলটির সাবেক টেস্ট স্পেশালিস্ট ব‍্যাটার আসাদ শফিক আর বোলিং কোচ হিসেবে আছেন সাবেক পেসার উমর গুল।

আরও পড়ুন

টেস্ট দলে নতুন মুখ অমিত-তানজিদ

২৬ এপ্রিল ২০২৬

নতুন দায়িত্বে ভালো করার প্রত‍্যাশা জানিয়েছেন হেড কোচ সরফরাজ, ‘আমার খেলোয়াড়ি ক‍্যারিয়ার বেশ ভালো কেটেছে। গত ৭-৮ মাস ধরে কোচিং শুরু করেছি। এনসিএলে কোচিং করিয়েছি, লাল বলের ক‍্যাম্পে কোচিং করিয়েছি। এখন পর্যন্ত সব বেশ ভালো কেটেছে। আশা করছি পিসিবি যেভাবে সমর্থন দিচ্ছে, সেটা অব্যাহত থাকলে জাতীয় দলেও ভালো করব।’

টেস্ট দলের দুই ক্রিকেটারের পিএসএল ব‍্যাস্ততা আছে। পিএসএল ফাইনাল শেষে ঢাকায় ৪ মে তারা মূল দলের সঙ্গে যোগ দেবেন। এই সফরে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম‍্যাচ দুটি হবে মিরপুর ও সিলেটে। শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের পাকিস্তান দলে প্রথমবার সুযোগ পেয়েছেন চার ক্রিকেটার- আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।

আরও পড়ুন

১২ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক ম্যাচ সিরিজের ভাবনা আইসিসির

১১ এপ্রিল ২০২৬

আগামী ৮ মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৬ মে থেকে দ্বিতীয় টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজটেস্ট সিরিজবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর