টি-টোয়েন্টি
স্পিনে কুপোকাত বাংলাদেশ
- অলআউট ১৩১ রানে

সংগৃহীত ছবি
জোয়েল ডেভিস, অ্যাডাম জাম্পা আর ম্যাট রেনশ। তিন স্পিনার মিলেই তুলে নিলেন ৮ উইকেট। তাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে ১৯ ওভারে বাংলাদেশ অলআউট ১৩১ রানে।
চট্টগ্রামের ফ্লাইট লেফট্যানেন্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লিটন একাদশে না থাকায় উইকেটের পেছনে দাঁড়াবেন পারভেজ হোসেন ইমন। একাদশে নেই নাহিদ রানা ও তাসকিন আহমেদ; অভিষেক হচ্ছে আব্দুল গাফফার সাকলায়েনের। ২০২৪ এর ডিসেম্বরের পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার, একাদশে তাকেও রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন মিচেল মার্শ, টিম ডেভিড এর মত তারকারা। সেই সঙ্গে অভিষেক হচ্ছে বামহাতি স্পিনার জোয়েল ডেভিসের। ভারতে জন্মে পরে অস্ট্রেলিয়াতে অভিবাসন করা লেগস্পিনার নিখিল চৌধুরিকেও রাখা হয়েছে একাদশে।
বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেটে থিতু হতেই পারেননি। টি-টোয়েন্টিতে তাদের দক্ষতার মাত্রা যে আরও বাড়াতে হবে, সেটাইই বোঝা গেল খেলার ধরণে। ওয়ানডে দলে মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত কিংবা মোসাদ্দেক হোসেনরা অভিজ্ঞতা থেকে যে ভারসাম্যটা এনে দিয়েছেন, টি-টোয়েন্টিতে এখনো সেই পরিণতবোধ আসেনি বাংলাদেশের ব্যাটসম্যানদের। তানজিদ তামিম সোজা ক্যাচ তুলে দিয়েছেন হাভিয়ের বার্টলেটের হাতে, সৌম্য সরকারও লম্বা সময় পর টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের সু্যোগটা কাজে লাগাতে পারেননি, ১৭ জাম্পার বলে ক্যাচ দিয়েছেন নিখিল চৌধুরির হাতে। তাওহিদ হৃদয় প্রথম স্কোরিং শটে ছক্কা মারলেও ৮ রানের বেশি করতে পারেননি। পারভেজ ইমন ১০ আর শামীম পাটোয়ারি করেন ১ রান, সর্বোচ্চ ২৯ রান করেন শেখ মেহেদি।
১৭ রানে ৩ উইকেট নিয়েছেন জোয়েল ডেভিস, ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন জাম্পা আর ২ উইকেট নিয়েছেন রেনশ।




