Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ব্রাদার্সের ওয়াকআউটের দিনে মুশফিক-হৃদয়ের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৯:১১
শেয়ার করুন:
ব্রাদার্সের ওয়াকআউটের দিনে মুশফিক-হৃদয়ের সেঞ্চুরি

সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ছয়টি ম্যাচ। এর মধ্যে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি মাঠেই গড়ায়নি। বাকি পাঁচ ম্যাচেও আসেনি ফলাফল। বৃষ্টিমুখর দিনে আজ সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও ইরফান শুক্কুর।

পারিশ্রমিক না পাওয়ায় আজকের ম্যাচে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। এতে ওয়াকওভার পায় অগ্রণী।

পিকেএসপিতে মোহামেডানের হয়ে সেঞ্চুরি পেয়েছেন মুশফিক ও হৃদয়। এই দুই ব্যাটার তৃতীয় উইকেটে গড়েন ১৭৩ রানের জুটি। মুশফিক করেছেন ৫৫ বলে ১০০, হৃদয় অপরাজিত ছিলেন ৬৬ বলে ১০১ রানে।

দুই সেঞ্চুরির সুবাদে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ৪ উইকেট হারিয়ে ৩৩৩ রান করে মোহামেডান। রান তাড়ায় গাজী গ্রুপ ৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪২ রান তোলার পর আবার বৃষ্টি নামায় ম্যাচ শেষ হয়নি। আগামীকাল হবে খেলার বাকি অংশ।

সেঞ্চুরি পেয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ইরফান শুক্কুরও। বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে ৯৯ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১৯ রান করেন এই বাঁহাতি ব্যাটার। ৭০ বলে ৭২ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। তবে বাকিদের ব্যর্থতায় ২৭৫ রানের বেশি করতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। রান তাড়ায় আবাহনী ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান করার পর বৃষ্টি নামে, ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে।

ভারী বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে ইউল্যাব মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্স আর ঢাকা লেপার্ডের ম্যাচে খেলা হয়েছে মাত্র ২৭.৫ ওভার। সাইফ হাসানের ৮৭ বলে অপরাজিত ৫৪ রানে ভর করে ২ উইকেটে ১০৬ রান করেছে বসুন্ধরা। ম্যাচের বাকি অংশ আগামীকাল অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে গুলশান ক্রিকেট ক্লাব। ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ২১০ রান করে অলআউট হয় তারা। রান তাড়ায় ১২ ওভারে ৪২ রান তুলতে সিটি হারিয়েছে ৭ উইকেট।

ক্রিকেটার্স একাডেমিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ১৭ ওভার। ১ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে আগে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক।

মুশফিকুর রহিমতাওহিদ হৃদয়ইরফান শুক্কুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া