Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বগুড়ার মুশফিক এবারও সিলেটে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩
বগুড়ার মুশফিক এবারও সিলেটে

সংগৃহীত ছবি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার জন্মস্থান বগুড়া, ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই মুশফিক প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন রাজশাহী বিভাগীয় দলকে। তবে এবারের আসরেও মুশফিক খেলবেন সিলেটের হয়ে। ২০২৫ সালের এনসিএল টি-টোয়েন্টির সময় মুশফিক দল পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলেন। তবে এবারও কেন মুশফিক সিলেট বিভাগীয় দলে, সেই ব্যাখ্যা নেই নির্বাচক বা দলের ম্যানেজার কারও কাছেই।

২০২৫ সালের এনসিএল টি-টোয়েন্টি আয়োজনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, ‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়।’ কারণটা বোর্ডকে মুশফিক স্পষ্ট করে না জানালেও পরে জানা যায়, বগুড়ার আরেক ক্রিকেটার মাইশুকুর রহমান রিয়েল দল নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করায় এবং তার সঙ্গে ক্রিকেটের বাইরে অন্য একটি কারণে মুশফিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকায় সিলেট বিভাগের হয়ে খেলা বেছে নিয়েছিলেন মুশফিক। যদিও শেষ পর্যন্ত এনসিএল টি-টোয়েন্টিতে সিলেটের হয়ে তার খেলা হয়নি। বৃষ্টির বাগড়ায় বারবার টুর্নামেন্ট শুরুর তারিখ পিছিয়ে যাওয়া ও মুশফিকের ব্যক্তিগত পূর্বনির্ধারিত ভ্রমণসূচির কারণে সেবার খেলতে পারেননি টি-টোয়েন্টিতে, তবে ২০২৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে সিলেটের প্রতিনিধিত্ব করেছেন মুশফিক। তিন ম্যাচে মুশফিকের রান ১৯৬, সর্বোচ্চ ১১৫।

নির্বাচক নাঈম ইসলামও উত্তরবঙ্গের ক্রিকেটার, রাজশাহী এবং রংপুর বিভাগের হয়েই খেলেছেন ক্যারিয়ারের বেশিরভাগ প্রথম শ্রেণির ম্যাচ। মুশফিক রাজশাহীর বদলে রংপুরে হয়ে না খেলে সিলেটে কেন খেলছেন, এই প্রসঙ্গে নাঈম আগামীর সময়কে বলেছেন, ‘আসলে আমি নির্বাচকের দায়িত্ব পাওয়ার আগেই মুশফিক ভাই সিলেটের হয়ে খেলেছেন, খুব সম্ভবত তিনি নিজের ইচ্ছাতেই সিলেটের হয়ে খেলাটি বেছে নিয়েছেন। আমরা এ জায়গায় কোনো পরিবর্তন আনিনি।’

মুশফিকুর রহিমক্রিকেটঘরোয়া ক্রিকেটখেলবেনএনসিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক