Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সেঞ্চুরির কৃতিত্ব লিটনকেও দিলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২০:৩৯
শেয়ার করুন:
সেঞ্চুরির কৃতিত্ব লিটনকেও দিলেন শান্ত

২০ ইনিংস পর সেঞ্চুরি করেছেন শান্ত। ছবি: সংগৃহীত

টপঅর্ডার থেকে দল কিছুই পায়নি। মিডলঅর্ডারও হতাশ করেছে। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে এমন হয়েছে অনেকবার। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে এই ব্যর্থতার পুনরাবৃত্তি হয়নি। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস দায়িত্ব নিয়ে খেলে দলকে দেখিয়েছেন সিরিজ জয়ের পথ।

বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজ। চট্টগ্রামে শেষ ম্যাচে দুই দল নেমেছিল ১-১ সমতায়। চাপের এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩২ রানে হারায় ৩ উইকেট। এরপর ১৬০ রানের জুটিতে দলকে স্বস্তির জায়গায় নিয়ে যান শান্ত ও লিটন।

দুজনই দলের ক্রান্তিলগ্নে হাল ধরেছেন। এদিকে দুজনের ব্যাট হেসেছেও একসঙ্গে। শান্ত ২০ ইনিংস পর ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি করলেন। আর লিটন তার ফিফটি পেয়েছেন ২১ ইনিংস পর। বাংলাদেশ দলের পঞ্চপাণ্ডবদের সময় শেষ হওয়ার পর শান্ত-লিটনরাই এখন অভিজ্ঞ ক্রিকেটার। দলের প্রতি তাদের দায়িত্বও অনেক। নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় ম্যাচে দুজনই সেই দায়িত্ব পূরণ করেছেন দারুণ ভাবে।

ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এ ব্যাপারটাই মনে করিয়ে দিলেন, ‘ওরা দুজনই দায়িত্ব নিয়ে খেলেছে। দলে এখন অভিজ্ঞ ক্রিকেটার ওরা, ওদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। ওই মুহূর্তে আমাদের একটু বড় জুটি খুব দরকার ছিল। শান্ত ও লিটনও কিন্তু তা জানে, আজ তারা সেই কাজটা করে দেখিয়েছে।’

শুধু ব্যাটারই নন, বোলারদের পারফরম্যান্সও জয়ে ভূমিকা রেখেছে বলে জানান মিরাজ, ‘আমরা জানতাম এমন উইকেটে স্পিনাররা ভালো করবে এবং সময়ের সঙ্গে পেসাররা একটু স্লো বোলিংয়ের সুবিধা পাবে। এতে প্রতিপক্ষের ব্যাটাররা সমস্যায় পড়বে। মোস্তাফিজ পিচের এই সুবিধা দারুণ ভাবে কাজে লাগিয়েছে।’

ম্যাচ সেরা শান্তর স্বস্তি অনেকদিন পর রানে ফেরায়। সিরিজের প্রথম ম্যাচে গোল্ডেন ডাকে ফিরেছিলেন। এরপর ব্যাট হাতে সফল হওয়া দারুণ ব্যাপার তার জন্য, ‘আমি চেয়েছিলাম বড় রান করতে। সবসময়ই এই লক্ষ্য থাকে, কিন্তু হয়ে ওঠে না। আজ লিটন একপ্রান্ত আগলে রেখে আমার কাজ সহজ করেছে। এই উইকেটে রান করা কঠিন। লিটন পাশে থাকায় তা সহজ হয়েছে।’

নাজমুল হোসেন শান্তবাংলাদেশসেঞ্চুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার