Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটে বিনিয়োগে আগ্রহী আমিরাত

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৮:০২
বাংলাদেশের ক্রিকেটে বিনিয়োগে আগ্রহী আমিরাত

সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য সাঈদ ইব্রাহিম আহমেদ। এই লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এই বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার ক্রিকেট সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আমিরাত সরকারের আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

আলোচনায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, আধুনিক টার্ফ সুবিধা, ইনডোর ট্রেনিং অবকাঠামো এবং বায়োমেকানিক্যাল সেন্টার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নে স্পোর্টস সায়েন্স ও প্রযুক্তিনির্ভর সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়।

ক্রিকেটের বাইরেও বাংলাদেশে সোলার এনার্জি ও এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আমিরাত।

বৈঠক শেষে সাঈদ ইব্রাহিম আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমানের পর্যায়ে নিতে হলে আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিরাতের মতো একটি দেশের সঙ্গে অংশীদারত্ব দেশের ক্রিকেটের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।'

তরুণ ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা এবং দেশের ক্রিকেট কাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন ইব্রাহিম আহমেদ। আর্থিক দিক থেকে আমিরাত এগিয়ে বলে তাদের সঙ্গে বিসিবির হাত মেলানো বেশ গুরুত্বপূর্ণ।

ইব্রাহিম আহমেদ আরও জানিয়েছেন, ‘শুধু ক্রিকেট নয়, স্পোর্টসের কেন্দ্র গড়ে তুলেছে আমিরাত। তাদের অবকাঠামো অনেক উন্নত। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে অবকাঠামোগত দিকগুলো নিয়ে কাজ করতে।’

এই সময় আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সময়ের সাফল্যে শুভকামনা জানিয়েছেন। 

ক্রিকেটআরব আমিরাতবিনিয়োগসাঈদ ইব্রাহিম আহমেদবিসিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন