চা বিরতির আগেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার ভয়

সর্বোচ্চ ৬০ রান মুমিনুলের। ছবি: সংগৃহীত
বাংলাদেশের চেয়ে দেশের বাইরের পেস কন্ডিশনের পার্থক্য টের পাচ্ছেন বাংলাদেশ ব্যাটাররা। জিম্বাবুয়ের হারারেতে একমাত্র টেস্টের প্রথমদিন দুই সেশন না যেতেই নাজমুল হোসেন শান্তদের ইনিংস গুটিয়ে যাওয়ার উপক্রম। এ রিপোর্ট লেখা পর্যন্ত চা বিরতির আগে ৪৫ ওভারের মধ্যে ১৩২ রানে হারাতে হয়েছে ৭ উইকেট।
৩২ থেকে ৪২ এই ১০ ওভারে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের পুরোনো দুর্বলতা ইনসুইং ডিলেভারিতে বোল্ড হওয়া বাদে বাকি ব্যাটাররা সবাই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। সুড লেন্থ থেকে একের পর এত পঞ্চম স্ট্যাম্প বা চতুর্থ স্ট্যাম্পের বলগুলো সামলাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা।
ব্যাক অব লেন্থ থেকে উঠে আসা বলে ইনিংসের সবচেয়ে সাবলীল খেলতে থাকা মুমিনুল হক পরাস্ত হয়েছেন। রানের খোঁজে থার্ড ম্যানে পাঠানোর চেষ্টায় ক্যাচ দিলেন স্লিপে। ৮১ বলে ৬০ রানের দারুণ ইনিংসের সঙ্গে বাংলাদেশের রানের চাকাও থেমে যায়।
মুশফিক এনগারাভার ইনসুইংগারে বোল্ড হয়েছেন ২১ বলে ৯ রান করে। শান্ত উইকেট ছেড়ে কাভার ড্রাইভ করার লোভে ইভানসের আউটসুইংগার মিসরিড করেন। ফলে তার ব্যাট ছুঁয়ে বল যায় উইকেটরক্ষকের গ্লাভসে। ৭৩ বলে ১৯ রানের ইনিংস থামে।
অভিষিক্তি তাওহীদ হৃদয় ১৬ বলে ৩ রান করে নাজমুলের মতো অহেতুক স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে একই ভাবে কিপারের হাতে ক্যাচ আউট হন ১৬ বলে ৩ রান করে।




