Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ডেভিড ওয়ার্নার

এতদিন মুখ খুলিনি, খাজা শতভাগ সত্যি বলেছে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৩
শেয়ার করুন:
এতদিন মুখ খুলিনি, খাজা শতভাগ সত্যি বলেছে

২০১৮ সালের কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার চাঞ্চল্যকর ‘স্যান্ডপেপার-গেট’ বা বল বিকৃতি কেলেঙ্কারি নিয়ে নতুন করে শুরু হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন ডেভিড ওয়ার্নার। সতীর্থ উসমান খাজার আত্মজীবনীতে উঠে আসা বল বিকৃতির বিস্ফোরক দাবিগুলোকে শতভাগ সত্য বলে অভিহিত করেছেন এই ঘটনায় নিষেধাজ্ঞার সাজা ভোগ করা সাবেক এই অজি ওপেনার।

খাজার প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ দাবি করা হয়েছে যে, ওই ঘটনার বিষয়ে শুধু তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটই নন, বরং পুরো অস্ট্রেলিয়া দলই এ বিষয়ে জানত। যদিও তৎকালীন সময়ে বোলাররা দাবি করেছিলেন যে বল বিকৃতির ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। সেই সময় একটি অভ্যন্তরীণ বৈঠকে খেলোয়াড়দের বোঝানো হয়েছিল যেন এই তিনজনই সব দায় নিজেদের কাঁধে তুলে নেন, কারণ দল পরিচালনায় যুক্ত কোচদের বাঁচানো প্রয়োজন ছিল।

আরও পড়ুন

কাঠগড়ায় দাঁড়ানোর প্রস্তুতি অজি ক্রিকেটারদের

০৯ নভেম্বর ২০২৬

দীর্ঘ আট বছর পর এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ওয়ার্নার। ইনস্টাগ্রামে দেওয়া সেই ভিডিও বার্তায় সাবেক সতীর্থের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে ওয়ার্নার বলেন, ‘এই বিষয়ে আমি দীর্ঘ আট বছর ধরে কোনো কথা বলিনি। আর উসি (উসমান খাজা), আমি তোমার প্রতি আমার সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা বলেছ, তা ১০০ শতাংশ নির্ভুল। এখন সবাই সত্যিটা জানতে পেরেছে।’

আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে পুরনো এই বিতর্ক বেশ বিপাকেই ফেলতে যাচ্ছে অজিদের। দর্শকদের দুয়ো থেকে সাংবাদিকদের প্রশ্নবাণ- সব সামলানোর প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। ভিডিও বার্তায় ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার নেওয়া তদন্ত প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্নার। তার মতে, সেই সময়ে তদন্তের পুরো প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ এবং অত্যন্ত তাড়াহুড়ো করে এই তদন্তকাজ শেষ হয়েছিল।

আরও পড়ুন

ভারতকে হারিয়ে পাকিস্তানের হামজার হাতে রহস্যময় চিরকুট

০৯ নভেম্বর ২০২৬

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রফটকে শিরিষ কাগজ দিয়ে বল ঘষতে দেখা যায়। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়লে বিশ্ব ক্রিকেটে হুলুস্থুল পড়ে যায়। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দীর্ঘদিন পর ওয়ার্নারের মুখে খাজার দাবির সত্যতা স্বীকার করার বিষয়টি অজি ক্রিকেটে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

ডেভিড ওয়ার্নারউসমান খাজাবল টেম্পারিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ