Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

খাজার বিষ্ফোরণ

কাঠগড়ায় দাঁড়ানোর প্রস্তুতি অজি ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:২১
শেয়ার করুন:
কাঠগড়ায় দাঁড়ানোর প্রস্তুতি অজি ক্রিকেটারদের

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে ঘটা আলোচিত ‘স্যান্ডপেপার-গেট’ বা বল বিকৃতি কেলেঙ্কারি নিয়ে নতুন করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার উসমান খাজা তার আত্মজীবনী ‘সবর’-এ দাবি করেছেন, ওই ঘটনায় শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট নন; পুরো দলেরই দায় আছে। এই ঘটনায় মৌসুম শুরুর আগে বিপাকে পড়েছে অজি ক্রিকেটাররা।

আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাওয়া খাজার এই আত্মজীবনীর একটি ২১ পৃষ্ঠার অধ্যায় জুড়ে রয়েছে এই কেলেঙ্কারির নানা অজানা কথা। সেখানে তিনি লিখেছেন, সেই সময়ে কোচ ও সাপোর্ট স্টাফদের রক্ষার্থে তিন ক্রিকেটারকে বলির পাঁঠা বানানো হয়েছিল। এর ফলে আসন্ন সামার আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের ঠিক আগেই ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শ ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সসহ দলের সিনিয়র বোলারদের সাংবাদিক সম্মেলনে কাঠগড়ায় দাঁড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশকে অসম্ভব টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

০৯ নভেম্বর ২০২৬

নিজের আত্মজীবনীতে বল বিকৃতির ঘটনাটি নিয়ে খাজা লিখেছেন, সেই সময় একটি অভ্যন্তরীণ বৈঠকে খেলোয়াড়দের বোঝানো হয়েছিল যেন এই তিনজনই সব দায় নিজেদের কাঁধে তুলে নেন, কারণ দল পরিচালনায় যুক্ত কোচদের বাঁচানো প্রয়োজন ছিল। তিনি আরও লিখেন, ‘আমি এই অধ্যায়টি আমার বইয়ের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে লিখিনি। যদি কেবল বিক্রির উদ্দেশ্য থাকত, তবে এ নিয়ে আরও ১০ পৃষ্ঠা লিখে ফেলা যেত। কিন্তু কেবল ওই তিনটি ছেলেকে (স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট) সম্পূর্ণ পরিণতি ভোগ করতে দেওয়াটাকে আমি এখনো সঠিক বলে মনে করি না।’

তবে সেই সময়ের অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যান, যিনি বর্তমানে এবিসি চ্যানেলের ধারাভাষ্যকার হিসেবে কর্মরত আছেন, এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘দীর্ঘদিন ধরে মাঠে কিছু একটা ঘটছে—তা সবাই অনুমান করতে পারত। তবে এর মাত্রা কতটা ছিল, তা সবাই জানত না। প্রত্যেকেই হয়তো ভেবেছিল কিছু একটা হচ্ছে, কিন্তু সুনির্দিষ্টভাবে কে কতটা জানত, তা কেবল ওই ব্যক্তি নিজেই বলতে পারবেন।’

আরও পড়ুন

আতলেতিকোকের মাঠে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

০৯ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর চ্যানেল নাইনে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুমের ঠিক আগে খাজার এই বিতর্ক উসকে দেওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন, ‘আমি এই ঘটনায় খুবই হতাশ, কারণ এটি সামনের পুরো ক্রিকেট মৌসুমকে আচ্ছন্ন করে ফেলবে। এটি প্যাট কামিন্স এবং বোলারদের জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে। যে প্রশ্নের উত্তর তারা গত আট বছর ধরে দিয়ে আসছেন, আবার নতুন করে তাদের সেই একই প্রশ্নের মুখোমুখি হতে হবে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও সতর্ক করে লিখেছেন যে, এই ঘটনা কামিন্সের দলকে অভ্যন্তরীণভাবে ভেঙে দিতে পারে এবং সঠিক সময়ে ঘটনাটি সামনে আসেনি। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ২০১৮ সালে করা তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদনের ওপর এখনও আস্থা রাখছে, ‘সিএ-র কাছে এ পর্যন্ত পেশ করা সমস্ত প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে বিবেচনা করা হয়েছে এবং আমরা আমাদের সততা যাচাই প্রক্রিয়ার ফলাফলের ওপর সম্পূর্ণ আস্থা বজায় রাখছি।’

আরও পড়ুন

রোমাঞ্চকর ড্রয়ে রেলিগেশন জোনেই ইউনাইটেড

০৯ নভেম্বর ২০২৬

আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে চলতি সপ্তাহেই প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শ পার্থে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন, যেখানে বল বিকৃতি নিয়ে খাজার এই দাবিগুলোর জবাব দিতে হবে তাকে। অন্যদিকে, বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) কাঠমান্ডু গোর্খাসের হয়ে খেলতে থাকা ডেভিড ওয়ার্নার এই বিষয়ে মুখ খুলতে অপারগতা প্রকাশ করেছেন।

উসমান খাজাক্রিকেট অস্ট্রেলিয়াবল টেম্পারিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি