অস্ট্রেলিয়ার মাটিতে এমন ‘দাদাগিরি’ কবে দেখিয়েছে কোন দল? তিন দিনে ৯ সেশনেই অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে জয়ের সুবাসও পাচ্ছে তারা। ফক্স স্পোর্টসে বাংলাদেশের এমন দাপট নিয়ে ডেভিড ওয়ার্নারকে প্রশ্ন করা হয়েছিল,
‘আপনি
কি এমন কোনো অস্ট্রেলিয়া দলকে মনে করতে পারেন, যারা টানা ৯টি সেশনে প্রতিপক্ষের পেছনে পড়ে ছিল?
ওয়ার্নারের জবাব, ‘অস্ট্রেলিয়ার মাটিতে কখনো নয়, তবে ভারতে অবশ্যই। বাংলাদেশ যেভাবে খেলছে, এর কৃতিত্ব তাদের দিতেই হবে। তারা অবিশ্বাস্য খেলছে। তাদের বোলাররা...