Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার ওয়ার্নারের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৩:০৪
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার ওয়ার্নারের

অস্ট্রেলিয়ার সাবেক বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নার আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। গত এপ্রিল মাসে সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, আদালতে সেটি স্বীকার করে নিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়েভার্লি লোকাল কোর্টে ওয়ার্নার সশরীরে উপস্থিত হননি। তার আইনজীবী ববি হিল এই স্বীকারোক্তি আদালতে উপস্থাপন করেন।

আইনজীবীর মাধ্যমে নিজের ভুল স্বীকার করে ওয়ার্নার জানান, উবার ব্যবহার না করে নিজের গাড়ি নিয়ে রাস্তায় নামার সিদ্ধান্তটি সম্পূর্ণ বেপরোয়া ও বোকামি ছিল। তার আইনজীবী ববি হিল আদালতে বলেন, ‘ইস্টার সানডের দিনে এক গ্লাস ওয়াইন পান করা কোনো অপরাধ নয়। কিন্তু তার অপরাধ হলো উবার না নিয়ে বোকার মতো পরিকল্পনা করা। তিনি জানেন যে তিনি যা করেছেন তা ভুল ছিল।’

আরও পড়ুন

সেপ্টেম্বরে ভারত সিরিজ আয়োজনের প্রস্তুতি কতদূর?

২১ জুলাই ২০২৬

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল সিডনিতে রুটিন রোডসাইড টেস্টের জন্য ওয়ার্নারের গাড়ি থামায় পুলিশ। পরীক্ষার পর ওয়ার্নারের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে থানায় নেওয়া সেকেন্ডারি টেস্টে দেখা যায়, তার রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি ছিল। আগামী ১৮ আগস্ট এই মামলার সাজা ঘোষণা করার কথা রয়েছে।

আইনি এই ঝামেলার কারণে বিপাকে পড়তে পারে ওয়ার্নারের ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ। বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি সিডনি থান্ডারের অধিনায়কত্ব এখন বড় ধরনের শঙ্কার মুখে পড়েছে। সিডনি সিক্সার্স এবং নিউ সাউথ ওয়েলস ব্লুজের পাশাপাশি সিডনি থান্ডারও রাজ্য সরকারের মদপানে গাড়ি চালানো রোধসংক্রান্ত সচেতনতামূলক প্রচারণার সঙ্গে যুক্ত। ফলে দলটির গুরুত্বপূর্ণ এই তারকার এমন কান্ড ভালোভাবেই নেয়নি কর্তৃপক্ষ।

ক্রিকেট এনএসডব্লিউ-এর প্রধান নির্বাহী লি জারমন এর আগে বলেছিলেন, ‘অভিযোগগুলো অত্যন্ত উদ্বেগের এবং আমরা বিষয়টিকে ভীষণ গুরুত্বের সঙ্গে দেখছি। ক্রিকেট এনএসডব্লিউ সবসময়ই নিরাপদ ড্রাইভিংয়ের পক্ষে জোরালো অবস্থান নেয়।’ ওয়ার্নার দলের অধিনায়ক হিসেবে থাকবেন কি না, তা খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

ডেভিড ওয়ার্নারঅস্ট্রেলিয়াক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা