Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পারিশ্রমিক না পাওয়ায় ব্রাদার্স ক্রিকেটারদের ম্যাচ বয়কট

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫২
শেয়ার করুন:
পারিশ্রমিক না পাওয়ায় ব্রাদার্স ক্রিকেটারদের ম্যাচ বয়কট

ছবি: আগামীর সময়

আম্পায়াররা ক্রিকেটারদের ডাকলেন। ম্যাচ রেফারি সময়ও দিলেন। কিন্তু টসের সময় ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেটারের অধিনায়ক উপস্থিত হননি। প্রতিপক্ষ ক্রিকেটাররা ওয়ার্মআপ করলেও তারা ওয়ার্মআপও করেননি। ফলে ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে ওয়াকওভার পেয়ে গেল অগ্রণী ব্যাংক। এই ম্যাচে পয়েন্ট হারিয়ে অবনমন নিশ্চিত করল ব্রাদার্স।

বিকেএসপির চার নম্বর মাঠে আজ শুক্রবার মূলত পাওনা টাকা বাকি থাকায় ম্যাচ বয়কট করেছে ব্রাদার্সের ক্রিকেটাররা। টুর্নামেন্টের অর্ধেকের বেশি সময় পার হলেও ব্রাদার্সের ক্রিকেটাররা তাদের নির্ধারিত পাওনা বুঝে পাননি।

এই ম্যাচে হারের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগ থেকে নেমে গেল ব্রাদার্স। ৯ ম্যাচে মাত্র ১টি জয় ও ৮ হারে তাদের রেলিগেশন নিশ্চিত। ফলে আগামী মৌসুমে খেলতে হবে প্রথম বিভাগে। ক্রিকেটারদের ক্ষোভের কারণ ক্লাব কর্তৃপক্ষের বকেয়া পরিশোধ না করা।

দলটির এক ক্রিকেটারের সঙ্গে কথা বলে আগামীর সময় জানতে পেরেছে, কিছু ক্রিকেটার তাদের চুক্তিমূল্যের ২০% টাকা পেয়েছেন। আবার অনেক ক্রিকেটার এর চেয়ে কম অর্থাৎ ১৩ থেকে ১৫% টাকা পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ছিল টাকা পরিশোধের দিন। অর্থ না পাওয়ায় আজকের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। ব্রাদার্সের ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যা এবারই নতুন নয়। প্রতি মৌসুমেই ক্রিকেটারদের সঙ্গে ক্লাবের এ বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এবার ব্যাপারটি ম্যাচ বয়কটে গড়াল।

তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর ব্যবস্থা করেন। একই সঙ্গে ক্রিকেটাররা যেন তাদের পূর্ণ পারিশ্রমিক পান, সেই অনুরোধ করেন ক্লাবমালিকদের। কিন্তু লিগে পারিশ্রমিক অনাদায়ের ইস্যু ফিরল।

ডিপিএলব্রাদার্স ইউনিয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে