Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

নিয়ম ভেঙে আউট হওয়া ব্যাটারকে ফেরত আনলেন আম্পায়ার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৬
নিয়ম ভেঙে আউট হওয়া ব্যাটারকে ফেরত আনলেন আম্পায়ার

ফাইল ছবি

ক্রিকেটে ভুল সিদ্ধান্ত নতুন কিছু নয়। ভুলভাবে আউট হওয়ার পর অধিকাংশ ব্যাটসম্যান হতাশা নিয়েই মাঠ ছাড়েন। কেউ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, কেউ আবার প্রতিবাদও করেন। কিন্তু সাধারণত আম্পায়ার আউট দেওয়ার পর ব্যাটসম্যান মাঠ ছেড়ে চলে গেলে তাকে ফেরানোর সুযোগ থাকে না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অবশ্য ঘটেছে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা।

বাসেতেরেতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও বার্বাডোস ট্রাইডেন্টসের ম্যাচে বিতর্কিত আম্পায়ারিংয়ে মাঠ ছেড়ে যাওয়ার পরও ফিরিয়ে আনা হয় জনসন চার্লসকে। আর দ্বিতীয় জীবন পেয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন তিনি।

চতুর্থ ওভারে র‌্যামন সিমন্ডসের করা একটি হাই ফুলটসে ক্যাচ আউট হন চার্লস। মাঠের আম্পায়ার বলটিকে নো বল না দেওয়ায় সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে হয় তাকে। তখন চার্লসের সংগ্রহ ছিল ১৫ বলে ২৬ রান।

পরে দর্শকদের প্রতিবাদ এবং প্যাট্রিয়টস দলের আপত্তির পর ঘটনাটি টেলিভিশন আম্পায়ারের কাছে যায়। টিভি আম্পায়ার কার্ল টাকেট রিপ্লেতে দেখে বলটিকে নো বল ঘোষণা করেন এবং মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত বদলে দেন।

তবে ততক্ষণে চার্লস মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। ক্রিকেটের আইনে ভুলভাবে আউট দেওয়া হয়েছে বলে মনে হলে আম্পায়ার ব্যাটসম্যানকে ফিরিয়ে আনতে পারেন। তবে তিনি মাঠ ছেড়ে যাওয়ার আগে। চার্লসের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেই ম্যাচে বিতর্ক তৈরি হয়।

তবু চার্লসকে আবার ব্যাট করতে পাঠানো হয়। সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি ট্রাইডেন্টস অধিনায়ক ক্রিস গ্রিন ও চার্লসের ক্যাচ নেওয়া শেরফেন রাদারফোর্ড। তারা আম্পায়ারদের কাছে নিজেদের অসন্তোষও জানান। কিন্তু একবার সিদ্ধান্ত পরিবর্তনের পর সেটি আর দ্বিতীয়বার বদলানো হয়নি।

এরপরই ট্রাইডেন্টসের হতাশা আরও বাড়ান চার্লস। নো বল থেকে ছক্কা মারার পর দ্বিতীয় সুযোগকে দারুণভাবে কাজে লাগান তিনি। শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্যাট্রিয়টসের জয়ে বড় ভূমিকা রাখেন। ২১৭ রানের লক্ষ্য পাঁচ বল হাতে রেখে ছয় উইকেটে জিতে যায় তার দল।

বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন ট্রাইডেন্টস অধিনায়ক গ্রিন। তার মতে, ম্যাচটি আম্পায়াররা ভালোভাবে পরিচালনা করতে পারেননি এবং একজন খেলোয়াড় মাঠ ছাড়ার পর তাকে আবার ফিরিয়ে আনার বিষয়টি অবশ্যই পর্যালোচনা করা উচিত।

প্যাট্রিয়টস অধিনায়ক জেসন হোল্ডারও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘আম্পায়ারদের জন্য এটা হয়তো আরও দৃঢ় ও সিদ্ধান্তে পরিষ্কার হওয়ার একটি সতর্কবার্তা। একজন খেলোয়াড় মাঠ ছেড়ে যাওয়ার পর আবার তাকে ফিরিয়ে আনা খুবই অগোছালো একটি পরিস্থিতি তৈরি করেছে।’

বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা চার্লস অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে দেখেছেন, ‘কিছু বিতর্ক খেলাটাকে আরও জমিয়ে তোলে। সবকিছুই শেষ পর্যন্ত আম্পায়ারদের ওপর নির্ভর করে।’

জনসন চার্লসক্যারিবিয়ান প্রিমিয়ার লিগজেসন হোল্ডার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise