Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পূর্বাচলে ১৫০ কোটির ক্রিকেট সেন্টার বিসিবির

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২৩:০০
পূর্বাচলে ১৫০ কোটির ক্রিকেট সেন্টার বিসিবির

ভারতের বেঙ্গালুরুর এই ক্রিকেট সেন্টারের আদলে পূর্বাচলে হবে বিসিবির ক্রিকেট সেন্টার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোকে বিশ্বমানে উন্নীত করতে পূর্বাচলে আধুনিক 'এক্সিলেন্স সেন্টার' নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পকে বিসিবির সেরা উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটির অগ্রগতি ও সরকারি সহযোগিতা নিশ্চিত করতে শিগগিরই সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবি সূত্রে জানা গেছে, বৈঠকে পূর্বাচলে প্রস্তাবিত এক্সিলেন্স সেন্টার এবং ভবিষ্যৎ জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকল্পের সার্বিক পরিকল্পনা তুলে ধরা হবে। প্রকল্প বাস্তবায়নে সরকারি সহযোগিতা ও অর্থায়নের বিষয়েও আলোচনা হতে পারে।

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক এক্সিলেন্স সেন্টার পরিদর্শন করেছেন তামিম। সেই অভিজ্ঞতা থেকেই বাংলাদেশেও আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার চেষ্টা তার। জানা গেছে, তামিম নিজেই প্রকল্পটির পরিকল্পনা ও নকশা তৈরির কাজে সরাসরি যুক্ত থাকবেন।

প্রস্তাবিত এক্সিলেন্স সেন্টারে আন্তর্জাতিক মানের একটি আউটার স্টেডিয়াম, অত্যাধুনিক ইনডোর ট্রেনিং সুবিধা, হাই-পারফরম্যান্স জিমনেসিয়াম, উন্নত মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার এবং বিসিবির প্রশাসনিক কার্যালয় থাকবে। জাতীয় দলের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যেই এসব সুবিধা রাখা হচ্ছে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরই প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্য রয়েছে। আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করে কেন্দ্রটি চালু করতে চায় বোর্ড। এ কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি সংস্কারের প্রস্তাবিত ৬০ কোটি টাকার প্রকল্প আপাতত স্থগিত রেখে পূর্বাচলের এক্সিলেন্স সেন্টারকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিসিবির বিশ্বাস, আধুনিক এই এক্সিলেন্স সেন্টার চালু হলে জাতীয় দলের প্রস্তুতি আরও উন্নত হবে। একই সঙ্গে বয়সভিত্তিক ও হাই-পারফরম্যান্স ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নের অন্যতম মাইলফলক হতে পারে এই প্রকল্প।

বিসিবিবাংলাদেশ ক্রিকেটপূর্বাচল স্টেডিয়ামবিসিসিআইতামিম ইকবাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ