Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২১:৩৮
টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সে শনিবার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে এই কিশোর প্রতিভাকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন তিলক ভার্মা, যিনি শ্রীলঙ্কায় ভারত 'এ' দলের ত্রিদেশীয় সিরিজে সূর্যবংশীর নেতৃত্ব দিয়েছিলেন। এর মধ্য দিয়ে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ অভিষেকের যে রেকর্ড দীর্ঘদিন ধরে শচীন টেন্ডুলকারের দখলে ছিল, তা ভেঙে দিলেন সূর্যবংশী।

এ ছাড়া সার্বিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ডও এখন তার দখলে, যা আগে ছিল শেফালি বর্মার। ২০১৯ সালের সেপ্টেম্বরে অভিষেকের সময় সূর্যবংশীর চেয়ে তিনি বয়সে কয়েক দিনের বড় ছিলেন। টসের সময় ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানান, লাইনআপে ওপেনার সাঞ্জু স্যামসনের জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যবংশী।

১৯৮৯ সালের নভেম্বরে করাচিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে ১৬ বছর ২০৫ দিন বয়সে অভিষেক হয়েছিল শচীনের, যা ছিল বহুল আলোচিত এক ঘটনা। সুরাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেকের সময় শেফালির বয়স ছিল ১৫ বছর ২৩৯ দিন। আর সূর্যবংশীর বয়স এখন ১৫ বছর ৯৯ দিন।

টসের সময় আইয়ার বলেছেন, ‘গত কয়েক মাসে আপনারা তাকে দেখেছেন, যেভাবে সে বল আছড়ে ফেলছে, সেরা বোলারদের বিপক্ষেও আক্রমণাত্মক খেলছে। এটি তার মধ্যে থাকা অসাধারণ আত্মবিশ্বাসের প্রমাণ দেয়।‘ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বুধবার প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর পাঁচ ম্যাচের এই সিরিজ এখনো ০-০ ব্যবধানে সমতায় রয়েছে।

নিজের প্রথম ম্যাচে ১০ বলে ২ ছক্কায় ১৪ রান করে আউট হন সূর্যবংশী। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানে থামে ভারত।

বৈভব সূর্যবংশীশচীন টেন্ডুলকারশ্রেয়াস আইয়ারভারত-ইংল্যান্ড সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে