Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইপিএলে ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ বন্ধ করতে যাচ্ছে বিসিসিআই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:৪৮
আইপিএলে ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ বন্ধ করতে যাচ্ছে বিসিসিআই

বেশ কিছু তারকা ক্রিকেটারের নারীবন্ধুদের দৌরাত্ম্যে সংকটে আইপিএল।

আইপিএলের চলতি আসরে ক্রিকেটারদের সঙ্গে তাদের নারী বন্ধুদের সরব উপস্থিতি এবং অবাধ বিচরণ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, যশস্বী জয়সওয়াল ও আর্শদীপ সিংদের মতো তারকাদের প্রায়ই তাদের নারী বন্ধুদের নিয়ে দলের বাসে যাতায়াত করতে এবং টিম হোটেলে অবস্থান করতে দেখা যাচ্ছে। বোর্ডের আশঙ্কা, এখনই এটি নিয়ন্ত্রণ করা না হলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

ভারতীয় গণমাধ্যম ‘দৈনিক জাগরণ’-এর প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইপিএলের এই ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন কর্মকর্তা জানান, অনেক ক্ষেত্রে দেখা গেছে নারী বন্ধুদের জন্য দলের বাস দাঁড়িয়ে থাকছে। এছাড়া টিম হোটেলেও তারা ক্রিকেটারদের সঙ্গেই অবস্থান করছেন।

আরও পড়ুন

আইপিএলে ৯ হাজার রান করে বিরাট কোহলির ইতিহাস

২৮ এপ্রিল ২০২৬

বোর্ডের ওই কর্মকর্তা প্রশ্ন তুলে বলেন, ‘বিসিসিআইয়ের কোনো আনুষ্ঠানিক নীতিমালায় অফিসিয়াল গার্লফ্রেন্ড বলে কিছু নেই। আমরা কেবল নির্দিষ্ট নির্দেশিকা মেনে স্ত্রী এবং পরিবারের সদস্যদের অনুমতি দেই। অথচ অনেক ক্ষেত্রে দুর্নীতি দমন শাখার (এসিইউ) কর্মকর্তাদের ভুল বুঝিয়ে গার্লফ্রেন্ডদের একই সঙ্গে রাখা হচ্ছে। কে এই অনুমতি দিল, তা তদন্ত করা প্রয়োজন।’

বিসিসিআইয়ের উদ্বেগের পেছনে কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত, বেটিং অ্যাপের প্রচার। অনেক ক্রিকেটারের নারী বন্ধুরাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, তাদের কেউ কেউ অতীতে বেটিং বা জুয়ার অ্যাপ প্রচার করেছেন, যা ক্রিকেটীয় মূল্যবোধের পরিপন্থী। এছাড়া ইনফ্লুয়েন্সাররা সার্বক্ষণিক সামাজিক মাধ্যমে সক্রিয় থাকায় দলের ভেতরের সংবেদনশীল তথ্য বা ভিডিও দুর্ঘটনাবশত ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

আরও পড়ুন

৮ ম্যাচে ১৩২ গড়ে ২ উইকেট, হলোটা কী বুমরাহর?

০২ মে ২০২৬

সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের সঙ্গে তাদের মেয়ে বন্ধুদের ব্যক্তিগত বিরোধ এবং পুলিশের কাছে অভিযোগ করার মতো ঘটনা ঘটেছে, যা আইপিএল ও বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। জানা গেছে, বিসিসিআই তাদের পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নতুন নিয়ম অনুযায়ী, দলের বাস বা হোটেলে কোনোভাবেই নারী বন্ধুদের রাখা যাবে না। এই নিয়ম কেবল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্যই নয়, জাতীয় দলের বিদেশ সফরের ক্ষেত্রেও কঠোরভাবে কার্যকর করা হবে।

ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যক্তিগত মালিকানাধীন হলেও বিসিসিআই একটি কেন্দ্রীয় নীতিমালা তৈরি করতে যাচ্ছে, যা সব দলের জন্যই বাধ্যতামূলক হবে। আইপিএলের শৃঙ্খলার স্বার্থে এবং দুর্নীতি রুখতে বোর্ড এখন ‘জিরো টলারেন্স’ নীতি নিতে যাচ্ছে।

আইপিএলবিসিসিআইগার্লফ্রেন্ড সংস্কৃতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের