Agamir Somoy E-Paper
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

৮ ম্যাচে ১৩২ গড়ে ২ উইকেট, হলোটা কী বুমরাহর?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:২৯
৮ ম্যাচে ১৩২ গড়ে ২ উইকেট, হলোটা কী বুমরাহর?

সংগৃহীত ছবি

প্রথম পাঁচ ম্যাচে কোনো উইকেট পাননি, ষষ্ঠ ম্যাচে এসে গুজরাট টাইটানসের সাই সুদর্শনকে প্রথম বলে আউট করে উইকেটের খাতা খোলেন। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে তার শিকার মাত্র ২ উইকেট। বোলিং গড় দেখলে চোখ কপালে উঠবে— ১৩২.০০! মানে একটি উইকেট পেতে ১৩২ রান খরচ করতে হয়েছে জাসপ্রিত বুমরাহকে! কিন্তু ভারতের এই সুপারস্টারের হলোটা কী?

বুমরাহর নাম শুনলেই প্রতিপক্ষ ব্যাটারদের মনে যে ভীতি কাজ করার কথা, আইপিএলের চলতি মৌসুমে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। বিশ্বের অন্যতম সেরা এই পেসারের ফর্ম নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অথচ এই বুমরাই আইপিএলের সর্বশেষ চোট কাটিয়ে মাঠে ফিরে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন। তা ছাড়া গত মার্চেই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে শিরোপা জিতিয়েছিলেন।

আরও পড়ুন

২৪৩ করেও হার মুম্বাইয়ের, বুমরার খরচ ৫৪ রান

৩০ এপ্রিল ২০২৬

গুজরাট টাইটানসের বিপক্ষে বুমরাহ উইকেটের খাতা খুললেও কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলগুলোর বিপক্ষে তিনি ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৫৪ রান দেওয়ার মতো ঘটনা বুমরাহর ক্যারিয়ারে বিরল। ট্রাভিস হেড তো বটেই, এমনকি তরুণ বৈভব সূর্যবংশীর কাছেও এক ওভারে জোড়া ছক্কা হজম করেছেন তিনি। বর্তমানে ৩০ ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে বুমরাহর গড় (১৩২) সবচেয়ে নিচে।


বুমরাহর এই অফ ফর্মের পেছনে বেশকিছু যৌক্তিক কারণ দেখছেন বিশ্লেষকরা। আইপিএলের আগে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইংল্যান্ডের বিপক্ষে কঠিন টেস্ট সিরিজ খেলেছেন বুমরাহ। ইংল্যান্ড সফরেই তিনি ১১৯ ওভার বোলিং করেছেন, যা তার পুরনো পিঠের ইনজুরির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

বিশ্বকাপ জেতানো বুমরা আইপিএলে কেন ছন্নছাড়া?

১৩ এপ্রিল ২০২৬

ভারতের সাবেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, ‘শুরুর দিকে উইকেট না পাওয়া এবং দলের হার বুমরাহর ওপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি করেছে।’ ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে, ‘বুমরাহর বোলিংয়ে সেই পরিচিত জিপ বা গতি নেই। তাকে এখন আর আগের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না।’


এত সমালোচনার মধ্যেও বুমরাহর পাশে দাঁড়াচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। তিনি মনে করিয়ে দিয়েছেন, বুমরাহ রোবট নন, মানুষ। দীর্ঘদিনের সার্ভিস দেওয়ার পর যেকোনো ক্রিকেটারের এমন খারাপ সময় আসতেই পারে। তাই পোলার্ডের বিশ্বাস, বুমরাহর স্বরূপে ফেরা কেবল সময়ের ব্যাপার। চলতি আইপিএলেই কি বুমরাহর সেই আসল রূপ দেখা যাবে? 

জসপ্রিত বুমরাআইপিএলমুম্বাই ইন্ডিয়ান্স
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    advertisement
    advertisement
    advertiseadvertise