Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

২৪৩ করেও হার মুম্বাইয়ের, বুমরার খরচ ৫৪ রান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮
শেয়ার করুন:
২৪৩ করেও হার মুম্বাইয়ের, বুমরার খরচ ৫৪ রান

৪ ওভারে ৫৪ রান দিয়েও উইকেট পাননি বুমরা। ছবি: সংগৃহীত

এবারের আইপিএলটা যাচ্ছেতাই কাটছে মুম্বাই ইন্ডিয়ান্সের। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৪৩ রান করেও ৬ উইকেটে হেরে গেল তারা। রায়ান রিকেলটনের ১২৩ রানের অপরাজিত ইনিংসও জেতাতে পারেনি তাদের।

শুরুতে ব্যাট করে মুম্বাই পায় ৪ উইকেটে ২৪৩ রানের পুঁজি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে যা জয়ের জন্য যথেষ্ট মনে হচ্ছিল। তবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল প্যাট কামিন্সের দল। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা এখন ৩ নম্বরে। আর ৮ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া মুম্বাই আছে ৯-এ।

বোলিংয়ে মুম্বাইয়ের প্রধান অস্ত্র জাসপ্রিত বুমরা। সেই অস্ত্র এবারের আইপিএলে ভোঁতা রীতিমতো। টানা পাঁচ ম্যাচ উইকেট পাননি বুমরা! পরের দুই ম্যাচে পান ১টি করে উইকেট। বুধবার আবারও ব্যর্থ তিনি। ৪ ওভারে অকাতরে বিলিয়েছেন রান। ৫৪ রান দিয়ে পাননি উইকেটের দেখা।

৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন রিকেলটন। ছবি: সংগৃহীত

জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যে ওপেনিং জুটিতে অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড ৮.৪ ওভারে ১২৯ রান তোলেন হায়দরাবাদের হয়ে। পর পর দু’বলে অভিষেক এবং ঈশান কিশানকে (০) আউট করে হায়দরাবাদকে চাপে ফেলেছিলেন মুম্বইয়ের আফগান স্পিনার আল্লা গজনফর।

পরের ওভারে হেডকে আউট করে মুম্বাইকে লড়াইয়ে ফেরান হার্দিক। অভিষেক ফেরেন ২৪ বলে ৪৫ রানে। হেডের ব্যাট থেকে আসে ৩০ বলে ৭৬ রানের ইনিংস।

মাত্র ১ ওভারের ব্যবধানে ১২৯/০ থেকে ১৩৩/৩ হয়ে যাওয়ার পর হায়দরাবাদের হাল ধরেন হেনরিখ ক্লাসেন এবং নীতীশ রেড্ডি। নীতীশ করেন ১৭ বলে ২১। চাপ সামলে কামিন্সের দলকে জয়ের দরজায় পৌঁছে দেন ক্লাসেন। ৩০ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসে ম্যাচ সেরা হন তিনি।

এর আগে ৪৪ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন রায়ান রিকেলটন। এটা মুম্বাইয়ের হয়ে দ্রুততম আইপিএল সেঞ্চুরি। এর আগে ৪৫ বলের সেঞ্চুরির রেকর্ডটা ছিল মুম্বাইয়ের সনৎ জয়াসুরিয়া ও তিলকা ভার্মার।

আইপিএলজসপ্রিত বুমরামুম্বাই ইন্ডিয়ান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক