Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিশ্বকাপ জেতানো বুমরা আইপিএলে কেন ছন্নছাড়া?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৪:৪০
বিশ্বকাপ জেতানো বুমরা আইপিএলে কেন ছন্নছাড়া?

আইপিএলে নিজেকে খুঁজে পাচ্ছেন না জসপ্রিত বুমরা।

মাসখানেক আগেই ঘরের মাঠে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন জসপ্রিত বুমরা। ১৪ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী, যার মধ্যে ফাইনালেই নিয়েছিলেন ৪ উইকেট। সেই বুমরা চলতি আইপিএলে নিজেকে হারিয়ে ফেলেছেন। বিশ্বের অন্যতম সেরা এই পেসার আসরের প্রথম চার ম্যাচে উইকেটের খাতাই খুলতে পারেননি। তার দল মুম্বাই ইন্ডিয়ান্সও চার ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে।

পরিসংখ্যান বলছে বুমরার ইকোনমি রেট ৮.২০, যা তার দলের অন্য বোলারদের তুলনায় অনেক ভালো। বোলিং খুব একটা খারাপ না করলেও তিনি উইকেট শিকার করতে পারছেন না। টি-টোয়েন্টি ক্রিকেটে রান আটকে রাখার চেয়েও উইকেট নেওয়া বেশি জরুরি। বুমরা রান কিছুটা আটকাতে পারলেও ব্রেক থ্রু এনে দিতে পারছেন না। যার ফলে অন্য প্রান্তের বোলারদের ওপর চাপ বাড়ছে।

চলতি আসরে অন্তত ৮ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে মোহাম্মদ শামি (৬.২৫), রশিদ খান (৬.৮৭) কিংবা সুনীল নারাইনদের (৭.৪৫) ইকোনমি রেট বুমরার চেয়ে অনেক কম। অর্থাৎ, বুমরা কেবল উইকেটশূন্যই নন, কৃপণ বোলিংয়ের দৌড়েও বেশ পিছিয়ে পড়েছেন। কেবল বুমরা নন, মুম্বাইয়ের পুরো বোলিং ইউনিটই ধুঁকছে। ট্রেন্ট বোল্ট ৩ ম্যাচে ১১০ রান দিয়ে পেয়েছেন মাত্র ১ উইকেট, তার ইকোনমি রেট আকাশচুম্বী ১২.২২।

দীপক চাহারও পাওয়ার প্লে-তে সুইং দিয়ে বিভ্রান্ত করতে পারছেন না ব্যাটারদের। শার্দুল ঠাকুর ৫ উইকেট নিয়ে দলের সেরা উইকেট শিকারি হলেও প্রতি ওভারে ১৩ রানের বেশি খরচ করেছেন! শুধু তাই নয়, চলতি আসরে মুম্বাই একমাত্র দল, যারা প্রতি ওভারে গড়ে ১১-র বেশি রান দিচ্ছে। ইনিংসের মাঝের ওভারগুলোতে তাদের রান দেওয়ার হার ১১.১৪, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। চার ম্যাচে তারা উইকেট নিতে পেরেছে মাত্র ১৫টি।

মুম্বাইয়ের বোলিং আক্রমণের নেতা হিসেবে বুমরার ওপর দায় বেশি থাকবেই। দলের অন্য সব পেসার অন্তত একটি করে উইকেট পেলেও বুমরার ঝুলি এখনো শূন্য। প্রতিপক্ষ দলগুলো এখন বুমরাকে উইকেট না দিয়ে দেখেশুনে খেলে অন্য বোলারদের ওপর চড়াও হওয়ার কৌশল নিয়েছে। ক্রিকেট বিশ্লেষকেরা মনে করছেন, বুমরাকে এখন রান আটকানোর চিন্তা বাদ দিয়ে আক্রমণাত্বক হতে হবে। প্রতিপক্ষের মনে সেই পুরনো ত্রাস সৃষ্টি করে উইকেট তুলে নিতে না পারলে মুম্বাইয়ের দুর্ভোগ বাড়তেই থাকবে।

আইপিএলজসপ্রিত বুমরামুম্বাই ইন্ডিয়ান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের