জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫-২০ টাকা
নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার দেশেও। ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম ঠিক করেছে সরকার। নতুন সিদ্ধান্ত কার্যকর হবে রোববার থেকে।
বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে শনিবার রাতে।
নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ এবং কেরোসিন ১৩০ টাকা।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাড়ানো হয় তেলের দাম। আড়াই মাস পর উল্লেখযোগ্য হারে তেলের দাম সমন্বয় করল সরকার।
সমন্বয়ের পর ডিজেলে ১৫, কেরোসিনে ১৮, অকটেনে ২০, পেট্রোলে ১৯ টাকা বেশি গুণতে হবে ভোক্তাকে।
এ সিদ্ধান্ত চাপ ফেলবে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়েও।

