Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মোস্তাফিজকে স্যালুট মিরাজের

বাংলাদেশের রিভিউ নিয়ে অভিযোগ পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪
বাংলাদেশের রিভিউ নিয়ে অভিযোগ পাকিস্তানের

শেষ বলে আউট হন আফ্রিদি। ছবি: সংগৃহীত

শেষ দুই বলে পাকিস্তানের দরকার ১২ রান। রিশাদ হোসেনের পঞ্চম বলটা আম্পায়ার কুমার ধর্মসেনা দিলেন ওয়াইড। পাকিস্তানের দরকার তখন ২ বলে ১১। দুটি ছক্কা হলে সেটা খুবই সম্ভব। কিন্তু লিটন দাস নিশ্চিত ছিলেন বল ব্যাটে লেগে তার হাতে এসেছে। তাই এটা ওয়াইড নয়। আবার আইপিএলের মতো ওয়াইডের রিভিউ নেওয়ার নিয়ম নেই। তাহলে উপায়?

এখানেই স্মার্টনেস দেখায় বাংলাদেশ। ওয়াইডের রিভিউ নেই তো কী হয়েছে, এলবিডব্লিউর রিভিউ তো আছে। মেহেদী হাসান মিরাজ সেটাই চেয়ে বসেন। ক্রিজে থাকা শাহিন শাহ আফ্রিদি ক্ষোভ দেখিয়েছিলেন তখনই। এবার ক্রিকইনফো জানাচ্ছে, বাংলাদেশের এই রিভিউ নিয়ে কুমার ধর্মসেনার সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের অভিযোগ দুটি। প্রথমমত, স্টেডিয়ামের বড় পর্দায় ডেলিভারিটির রিপ্লে দেখানোর পর বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা অভিযোগ, ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কি না, সেই সন্দেহ জানানো।

বাংলাদেশের এলবিডব্লিউর রিভিউ সফল না হলেও আলট্রা এজে বল ব্যাটের নিচ দিয়ে যাওয়ার সময় কম্পন ধরা পড়ায় বাতিল হয় ওয়াইড। মানে তখনই ম্যাচ শেষ। শেষ বলে জয়ের জন্য তখন লাগত ১২ রান। আর শেষ বলে আফ্রিদিকে স্টাম্পিং করে ১১ রানের জয় এনে দেন রিশাদ।

ম্যাচ শেষে এই রিভিউ নিয়ে মেহেদী হাসান মিরাজ বলেছেন,‘রিভিউ আমরা আলোচনা করে নিয়েছিলাম। লিটন ছিল, শান্ত ছিল। ওরা দুজন বলছিল যে, রিভিউ আছে, আমরা রিভিউ নিয়ে নেই। কারণ আমরা জানি যে, আমাদের দুটি রিভিউ আছে এবং ওটা একটা পরিকল্পনা ছিল আমাদের।’

এ নিয়ে টি-স্পোর্টসকে নাজমুল হোসেন শান্ত বলেছেন,‘লিটন প্রথমে মিরাজকে এই আইডিয়াটা দিয়েছে যে, আমরা রিভিউ নিতে পারি। কারণ ব্যাটে বল লেগেছিল, আমরা বুঝতে পারছিলাম। ওই সুযোগটা আমরা নিয়েছি। অনেক বড় একটা সময় ছিল। ওই সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি। দারুণ ম্যাচ অ্যাওয়ারনেস এবং ওই বলটা রিভিউ নেওয়ার কারণে আমার মনে হয় আরেকটু সহজ হয়েছে।’

৪৯তম ওভারের শেষের আগের ডেলিভারিতে শাহীনের শটে বল মোস্তাফিজুর রহমানের হাঁটুতে আঘাত করে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। মনে হচ্ছিল, মোস্তাফিজ ওভার শেষ করতে পারবেন না। স্ট্রেচারও আনা হয়েছিল। তারপরও ঝুঁকি নিয়ে করেছেন শেষ বলটা।

তাই মোস্তাফিজের প্রশংসায় মিরাজ বললেন, ‘মোস্তাফিজ বাংলাদেশের হয়ে অনেক অর্জন করেছে। বাংলাদেশকে একা অনেক ম্যাচ জিতিয়েছে। চাপের মুখ যেভাবে সামলেছে, স্যালুট দেওয়া উচিত। ভাবছিলাম একটা বল কাকে দিয়ে করাব। ফিজের সঙ্গে কথা বলি, বলেছে যা-ই হোক আমি একটা বল করবই। ওর যে আত্মবিশ্বাস দেখেছি, অসাধারণ।’

পাকিস্তানবাংলাদেশ ক্রিকেটমেহেদী হাসান মিরাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের