Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সত্যিই দুই দিনে টেস্ট হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৭
শেয়ার করুন:
সত্যিই দুই দিনে টেস্ট হারল বাংলাদেশ

নাজমুলের মতো বাকি ব্যাটাররাও ছিলেন পরাস্ত। ছবি: ক্রিকইনফো

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে এসে যেন একেবারেই অন্য বাংলাদেশকে দেখা গেল। সিরিজের আগে দুই দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ার আলোচনা উঠে, ডারউইনে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সের সামনে সেই আলোচনাই যেন ফিরে এলো নির্মম বাস্তবতা হয়ে। মাত্র দুই দিনেই বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে শেষ করল অস্ট্রেলিয়া।

২০০৩ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম সফরে এক দিনেই টেস্ট হারবে বলে ঠাট্টা করেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কলামিস্ট ডেভিড হুকস। সেবার প্রথম টেস্ট তিন দিনে হারলেও দ্বিতীয় টেস্ট চার দিনে নিয়ে যায় বাংলাদেশ।

কিন্তু ২৩ বছর পর এই সফরে বাংলাদেশ দুই দিনে টেস্ট হারতে পারে বলে রব ওঠে। এবার অবশ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি এমনটা বলেননি। বরং সংবাদমাধ্যমেই কদিনে অস্ট্রেলিয়া টেস্ট জিততে পারে, সেই সম্ভাবনা যাচাই আলোচনায় উঠে আসে দুই দিনে হারের প্রসঙ্গ। প্রথম টেস্টে সেই প্রসঙ্গকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে ওই প্রসঙ্গই সত্যি হয়ে গেল।

ম্যাকাইতে যথারীতি ব্যাটিং ব্যর্থতাতেই হার বাংলাদেশের। এর কেন্দ্রে ছিলেন মিচেল স্টার্ক। দুই ইনিংসে বাংলাদেশের ২০ উইকেটের মধ্যে একাই ১০টি নিয়েছেন বাঁহাতি এই পেসার। প্রথম ইনিংসে মাত্র ১২ রানে বাংলাদেশের ৫ উইকেট পড়ে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। শেষ পর্যন্ত ৩৪ ওভারে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। স্টার্ক ১০ ওভারে ৬ মেডেনসহ ১২ রান দিয়ে নেন ৬ উইকেট; প্যাট কামিন্সের শিকার ৩ উইকেট।

বাংলাদেশের ৬৪ রানের জবাবে অস্ট্রেলিয়াও শুরুতে স্বস্তিতে ছিল না। শরিফুল ইসলাম একাই অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে তাণ্ডব চালান। তার ৭ উইকেটের অসাধারণ বোলিংয়ে ২১০ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। অস্ট্রেলিয়া ১৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায়।

এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৯৫ রানে গুটিয়ে যায়। শুরুতেই আবারও আঘাত হানেন স্টার্ক। সাদমান ইসলাম দ্রুত ফিরে যান, এরপর মুমিনুল হক ও তানজিদ হাসানও টিকতে পারেননি। অধিনায়ক শান্ত কিছুক্ষণ লড়াই করে ২৯ রানে থামেন। তানজিদ তামিম করেন ৯ রান। দুজনের আউটই ছিল আক্ষেপের—ভালো অবস্থানে থেকেও ভুল শট খেলে নিজেদের উইকেট বিলিয়ে দেন।

লিটন দাসের জন্য ম্যাচটি ছিল আরও হতাশার। প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসেও স্টার্কের বলে শূন্য রানেই ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরের দুই টেস্টে তার তিন ইনিংসেই এসেছে ডাক—প্রতিবারই স্টার্কের বলে। এমন গুরুত্বপূর্ণ সিরিজে দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটারের এই ব্যর্থতা বাংলাদেশের বিপর্যয়কে আরও গভীর করেছে। শেষদিকে মুশফিকুর রহিম একাই লড়াই চালিয়ে যান। ৮০ বল মোকাবিলা করে ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার ছবিটাই তাই সবচেয়ে স্পষ্ট। ডারউইনে যে ব্যাটিং ইউনিট অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে সামলেছিল, ম্যাকাইতে ট্রু বাউন্স ও গতি পাওয়া উইকেটে সেই একই ব্যাটাররা বারবার ভুল শট খেলেছেন, শরীরের কাছাকাছি বল সামলাতে পারেননি এবং স্টার্ক-কামিন্স-হ্যাজলউডের চাপের সামনে আত্মসমর্পণ করেছেন। প্রথম ইনিংসে ৬৪, দ্বিতীয় ইনিংসে ৯৫—দুই ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২১০ রান পেরোতে পারেনি বাংলাদেশ।

ডারউইনের ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর তাই ম্যাকাইতে এলো একেবারে বিপরীত চিত্র। অস্ট্রেলিয়া নিজেদের কন্ডিশনে বাংলাদেশের দুর্বলতাগুলো নির্মমভাবে কাজে লাগাল, বাংলাদেশ পেল কঠিন শিক্ষা—অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে শুধু ভালো বোলিং নয়, ব্যাটিংয়েও মানিয়ে নেওয়ার সামর্থ্য না থাকলে টেস্ট ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন।

 

অস্ট্রেলিয়া-বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য