Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নাম জানাতেও গড়িমসি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:৪৫
নাম জানাতেও গড়িমসি

বিসিবি নির্বাচনে মনোনয়ন বাছাই ও তালিকা প্রকাশের শেষ দিন ২৩ মে। কিন্তু গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে কারা নির্বাচন করতে চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা জানাতে গড়িমসি চলছিল। সংবাদমাধ্যমের চাপে শেষ পর্যন্ত নাম প্রকাশে বাধ্য হলেন রিটার্নিং অফিসার তাহেরুল হক চৌহান।

বিসিবি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা তথ্য অনুযায়ী, ক্যাটাগরি ১-এ ১৪টি ফরম জমা পড়েছে। ক্যাটাগরি ২-এ ১৮টি ও ৩-এ একটি। ক্যাটাগরি ৩-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনয়ন ফরম কেনা সিরাজউদ্দিন মো. আলমগীরের বিপক্ষে প্রার্থী নেই। তিনিই এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হচ্ছেন।

বাকি দুই ক্যাটাগরিতে নির্বাচন হবে, কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে’র আগে প্রার্থীরা নাম সরিয়ে নিলে বিসিবি নির্বাচনের আমেজ থাকবে না। নাম প্রত্যাহার না হলে ১ ও ২ ক্যাটাগরিতে নির্বাচন হচ্ছে।

মিরপুর স্টেডিয়ামে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কারা জমা দিয়েছেন, তা প্রকাশ করতে চাইছিলেন না রিটার্নিং অফিসার তাহেরুল হক। কিন্তু যাচাই-বাছাইয়ের পর কারা বাদ পড়ছেন এবং কেন বাদ পড়ছেন, সে ব্যাপারে অন্ধকারে থাকার দাবি জানান সাংবাদিকরা। সংবাদমাধ্যমের দাবিতে পরে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের নাম প্রকাশ করেছেন রিটার্নিং অফিসার।

তার তথ্যমতে, নির্বাচন ক্যাটাগরি ১-এ ঢাকা বিভাগ থেকে তিনজন— আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান (জামালপুর জেলা) ও সাদ বিন জামান (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), জসিম উদ্দিন খান খসরু (গোপালগঞ্জ জেলা)। চট্টগ্রাম বিভাগ থেকে তিনজন— মিনহাজুল আবেদীন নান্নু (চট্টগ্রাম জেলা), মঈন উদ্দিন চৌধুরী কামরু (লক্ষ্মীপুর জেলা), শরিফুল ইসলাম (ফেনী জেলা)। খুলনা বিভাগ থেকে তিনজন— মো. শফিকুল আলম (খুলনা জেলা), শান্তনু ইসলাম (যশোর জেলা), আবদুস সালাম (চুয়াডাঙ্গা জেলা)। বরিশাল বিভাগ থেকে দুজন— মিজানুর রহমান (বরিশাল বিভাগ), মুনতাসির আলম চৌধুরী (ভোলা জেলা)। শেষ দিন নাম প্রত্যাহার না হলে এই জেলা ও বিভাগগুলোতে নির্বাচন হতে যাচ্ছে।

রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা), সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীনের (ঠাকুরগাঁও জেলা) নির্বাচিত হয়ে আসা সময়ের ব্যাপার। এসব জায়গায় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম।

নির্বাচনের আমেজ আছে ক্লাব ক্যাটাগরিতেও। ১৮ জন থেকে ১২ জন পরিচালক হয়ে আসবেন এই অংশ থেকে। নাম প্রত্যাহার না করলে ক্লাব ক্যাটাগরিতে ওল্ড ডিওএইচএস থেকে মনোনয়ন নেওয়া তামিমের সঙ্গে নির্বাচন করবেন ফাহিম সিনহা (আবাহনী), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিম ক্রিকেটার্স), মাসুদুজ্জামান (মোহামেডান), শাহনিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস ক্লাব), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ইয়াসির মোহাম্মদ ফয়সাল (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ওয়ান্ডারার্স ক্লাব)। গুঞ্জন আছে, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক হচ্ছেন তারাই।

বিসিবিনির্বাচন কমিশনমিরপুর স্টেডিয়াম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!