বাংলাদেশ ব্যাটিংয়ে, তানজিদ তামিমের অভিষেক
ক্রীড়া প্রতিবেদক

ছবি: আগামীর সময়
সিলেটে টসে জিতে বোলিং নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। বাংলাদেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের।
ঢাকা টেস্টের একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ, চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে যাওয়া সাদমান ইসলামের জায়গায় একাদশে এসেছেন তানজিদ তামিম। ডানহাতি পেস বোলার এবাদত হোসেনের বদলে একাদশে ঢুকেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
পাকিস্তানের একাদশেও হয়েছে তিন পরিবর্তন। ইমাম-উল-হকের জায়গায় ঢুকেছেন বাবর আজম। শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলিও একাদশের বাইরে, তাদের জায়গায় ঢুকেছেন খুররম শাহজাদ ও সাজিদ খান।




