সেঞ্চুরিয়নেও বৃষ্টির বাধা। দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় ও শেষ টেস্টে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে আজ থেকে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও প্রোটিয়ারা। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টেও ভুগিয়েছিল বৃষ্টি। বাংলাদেশ দলের পিছু পিছু বৃষ্টি চলে এসেছে সেঞ্চুরিয়নেও।বাংলাদেশ সময় দুপুর ১-৩০ মিনিটে টস হয়ে যাবার কথা থাকলেও বৃষ্টিতে খেলার শুরুর সময় পিছিয়ে গেছে। মাঠের জায়গায় জায়গায় পানি, উইকেট ঢাকা। সেঞ্চুরিয়ন টেস্টে নিশ্চিত ভাবেই আগের টেস্টের একাদশে দুই পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গে...