Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শুরুর সুবাস

৭ সারথি

সরকারের আয় বাড়াতে ভ্যাট চালু করেন সাইফুর রহমান

agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৪১
সরকারের আয় বাড়াতে ভ্যাট চালু করেন সাইফুর রহমান

এম সাইফুর রহমান (৬ অক্টোবর ১৯৩২ – ৫ সেপ্টেম্বর ২০০৯)

বাংলাদেশে সর্বোচ্চ ১২ বার জাতীয় বাজেট পেশ করার কৃতিত্ব একমাত্র এম সাইফুর রহমানের। তিনি যে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছেন, এটি তার একটি নমুনাও বটে।

দুই মেয়াদে অর্থমন্ত্রী ছিলেন। আর তার সময়ে বাংলাদেশের অর্থনীতির উল্লেখযোগ্য সংস্কারগুলো হয়েছে। নব্বইয়ের দশকে সারাবিশ্বে যখন নয়া উদারতাবাদের ঢেউ, ঠিক সে সময় বাংলাদেশের অর্থনীতিকে তিনি বিশ্বায়নের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন বাণিজ্য উদারীকরণ করার প্রক্রিয়ার মধ্য দিয়ে।

তার নেওয়া পদক্ষেপগুলো ছিল উল্লেখযোগ্য। ২০০৩ সালে তিনি টাকা ও ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেন। একই সময়ে ব্যাংক খাতের বেশ বড় কিছু সংস্কারও করেন তিনি। সরকারের রাজস্ব আয় বাড়াতে চালু করেন ভ্যাট।

বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বায়নের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন তিনি

বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এই অর্থনীতিবিদের শুরুটা ছিল বেশ ঘটনাবহুল। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে পাড়ি দেন লন্ডনে। সেখানে পড়াশোনা করেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টে (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস)। এরপর ১৯৬২ সালে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নেন যুক্ত্যরাজ্যে। আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতেও বিশেষায়িত শিক্ষাগ্রহণ করেছিলেন তিনি।

সাইফুর রহমান পাকিস্তান জাতীয় বেতন কমিশনেও কাজ করেছেন সদস্য হিসেবে। তা ১৯৬৯ সালের কথা। প্রাইভেট সেক্টর থেকে একমাত্র মনোনীত সদস্য ছিলেন তিনি। ১৯৭৩ ও ১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় বেতন কমিশনেরও সদস্য ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধ ও অনুপ্রেরণায় ১৯৭৬ সালের ২৬ ডিসেম্বর রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের মন্ত্রিসভায় বাণিজ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন। এভাবে একজন ভবিষ্যৎ অর্থমন্ত্রী হিসেবে তিনি তৈরি হতে থাকেন। পরে ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় এম সাইফুর রহমান অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হোন।

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছিলেন সক্রিয়। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন, এশিয়া ও প্যাসিফিকের অর্থনৈতিক ও সামাজিক কমিশন, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিদলের তিনি নেতৃত্ব দিয়েছেন। বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি ও আইএফএডে গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে মাদ্রিদে আইএমএফ ও বিশ্বব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে সভাপতিত্ব করা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই প্রমাণ।

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান এম সাইফুর রহমান।

জাতীয় বাজেটএম সাইফুর রহমানশুরুর সুবাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    advertiseadvertise