রাজনীতি

রাজনৈতিক পট পরিবর্তন- এই শব্দবন্ধ যেন বাংলাদেশের বিধিলিপি হয়ে গেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কতবার যে পরিবর্তনের শিকার হলো এই দেশ! তবু রাজনৈতিক সংস্কৃতির উন্নতি নেই একরত্তি। বিশ্বের মেরূকরণে যে বদল ঘটছে তার সঙ্গে আমরা কি তাল মেলাতে পারব? মধ্যপ্রাচ্য-পরবর্তী যুদ্ধক্ষেত্র যদি এশিয়া হয়, তখন কী করব?




