‘হুতি’ এখন সংবাদ শিরোনাম। হুতি কী? এটি হলো ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি রাজনৈতিক-সামরিক আন্দোলন, যার আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ। এর প্রতিষ্ঠাতা
হুসেইন বদরুদ্দিন আল-হুতির নাম থেকে এটিকে পশ্চিমা মিডিয়া হুতি আন্দোলন নামে প্রচার করছে। এর উত্থান শুরু হয় ১৯৮০-এর দশকে একটি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন হিসেবে; ২০০৪ সালে সরকারি দমন-পীড়নের পর এটি সশস্ত্র বিদ্রোহে রূপ নেয় এবং ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে প্রধান শক্তিতে পরিণত হয়।
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এরা হলো জায়দি শিয়া মুসলিম, যা কিনা শিয়া ইসলামে...