Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইউক্রেন যুদ্ধের শেষ চায় আমেরিকা

  • শর্তে অনড় রাশিয়া
  • ফেব্রুয়ারির পর প্রথম সরাসরি আলোচনায় রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
ইরফান রহমান
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০০:০০
শেয়ার করুন:
ইউক্রেন যুদ্ধের শেষ চায় আমেরিকা

যুদ্ধক্ষেত্রে কামানের গর্জন থামেনি। তবু আবুধাবির আলোচনার টেবিলে এবার শুধু যুদ্ধবিরতি নয়, যুদ্ধের স্থায়ী অবসানের হিসাব। সঙ্গে ইউরোপের নিরাপত্তাব্যবস্থার ভবিষ্যৎ। চার বছরের বেশি সময়ের রক্তক্ষয়ের পর যুক্তরাষ্ট্রের উদ্যোগে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন। শান্তির দরজা কি সত্যিই খুলছে, নাকি সেই দরজার চাবি আটকে আছে ভূখণ্ডের প্রশ্নে?

গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির পর প্রথম গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে। মার্কিন কর্মকর্তারা চান যুদ্ধের ‘চূড়ান্ত অবসান’। তাদের প্রস্তাবে রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নতুন নিরাপত্তাকাঠামো গড়ার বিষয়ও রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নিয়েছেন। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে রুস্তেম উমেরভ। রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি। দুদিনের বৈঠকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা, উত্তেজনা প্রশমন ও মানবিক বিষয় নিয়ে আলোচনার কথা।

কুশনারের ভাষায়, তাদের লক্ষ্য এমন সমাধান, যা ‘সার্বভৌম, নিরাপদ ও সমৃদ্ধ ইউক্রেনের’ পথ তৈরি করবে। তবে চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং স্থগিত রাশিয়া-উত্তর আটলান্টিক সামরিক জোটের পরিষদ পুনরুজ্জীবিত করার বিষয় বিবেচনায় আসতে পারে।

ওয়াশিংটন কিয়েভকে সামরিক জোটের সম্মিলিত প্রতিরক্ষা বিধানের অনুরূপ নিরাপত্তা নিশ্চয়তার কথাও বলছে। কিন্তু ভবিষ্যতে আবার হামলা হলে সেই প্রতিশ্রুতি কীভাবে কার্যকর হবে, তা অস্পষ্ট।

ইউরোপীয় নেতাদের উদ্বেগ এখানেই। তাদের আশঙ্কা, মস্কোর দাবি মেনে পূর্ব ইউরোপ থেকে পশ্চিমা সামরিক উপস্থিতি কমানোর চাপ আসতে পারে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের অভিযোগ, রাশিয়ার সদিচ্ছার প্রমাণ পাওয়া যাচ্ছে না। ইউরোপীয় প্রতিনিধিরা সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার শর্ত জানিয়েছেন।

জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা মার্কিন এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। তবে রাশিয়া তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আলোচনার ছড়ানো-ছিটানো প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

রাশিয়ার প্রতিনিধিদলের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মস্কোর কাছে ইউরোপের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে সমঝোতাই প্রধান বিষয়। অন্যদিকে ইউক্রেনকে দোনেৎস্কসহ দাবি করা ভূখণ্ড ছাড়তে বলছে রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর করে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিরোধী। কিয়েভ প্রথমে যুদ্ধবিরতি চায়, মস্কো চায় সামগ্রিক চুক্তি।

২০২১ সালেই মস্কো সামরিক জোটের পূর্বমুখী সম্প্রসারণ বন্ধ ও পূর্ব ইউরোপে সেনা কমানোর দাবি জানিয়েছিল। পশ্চিমারা তা প্রত্যাখ্যান করে। নতুন আলোচনায় সেই পুরনো বিরোধও ফিরে এসেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর বহু দফা আলোচনাও যুদ্ধ থামাতে পারেনি। আবুধাবির বৈঠক তাই তাই তিন দেশের কূটনীতি নয়, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তার পরীক্ষাও। প্রশ্ন একটাই, যে শান্তির জন্য ভূখণ্ড কিংবা নিরাপত্তায় ছাড় দিতে হবে, তা কি যুদ্ধের সত্যিকারের শেষ নিশ্চিত করতে পারবে?

 

 

যুক্তরাষ্ট্রইউক্রেনরাশিয়াযুদ্ধযুদ্ধক্ষেত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল