সেই আয়াসকে পেটালেন শান্তা ফারজানা, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক

ছবি ভিডিও থেকে নেওয়া
‘জুলাইযোদ্ধা’ আয়াসকে পেটানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ফ্লোরে উপুর হয়ে শুয়ে আছেন আয়াস। আর সেফটি স্টিক দিয়ে তাকে আঘাত করছেন শান্তা ফারজানা।
পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয় কয়েকজন যুবক।
ঘটনার পর ফেসবুকে পোস্ট দিয়ে নিজের ওপর হামলার অভিযোগ করেছেন আয়াস।






