সেই আয়াসের ওপর হামলার অভিযোগ
অনলাইন ডেস্ক

হাসপাতালে ভর্তি আনম আয়াস
রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ-এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে আঘাত করা ‘জুলাইযোদ্ধা’ আনম আয়াসের ওপর হামলার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার হাসপাতালের ভর্তি হওয়ার ছবি পোস্ট করে হামলার এ অভিযোগ করেছেন আয়াস নিজেই।
ওই পোস্টে তিনি বলেছেন, ‘ভারতীয় দালাল নিষিদ্ধ আওয়ামী লীগ শান্তা ফারজানা এবং তার দল-বল আনম আয়াসের উপর নির্মম হামলা করেছে। এতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল এ ভর্তি আছেন তিনি। এই আজাদির লড়াইল চলবে। ইনকিলাব জিন্দাবাদ!’
এর আগে গত ১ আগস্ট শান্তা ফারজানাকে আঘাত করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।





