Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সিরাত

সিরাতুর রাসুল (সা.)

নবীপ্রেমের প্রকৃত অর্থ কী?

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৯:৩৮
নবীপ্রেমের প্রকৃত অর্থ কী?

সংগৃহীত ছবি

ভালোবাসা মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতিগুলোর একটি। মানুষ যাকে ভালোবাসে, তার কথা মনে রাখে, তার পছন্দকে গুরুত্ব দেয় এবং তার পথ অনুসরণ করতে চায়। তাই রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা শুধু আবেগের বিষয় নয়, এটি একজন মুমিনের ঈমানেরই অংশ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, যতক্ষণ আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই।’ (বুখারি, হাদিস: ১৫; মুসলিম, হাদিস: ৪৪)

কিন্তু প্রশ্ন হলো, নবীপ্রেমের প্রকৃত অর্থ কী?

নবীপ্রেম মানে শুধু তাঁর নাম শুনে আবেগাপ্লুত হওয়া নয়, শুধু দরুদ পড়া নয় কিংবা নির্দিষ্ট সময়ে তাঁর জীবন নিয়ে আলোচনা করাও নয়। এসব ভালোবাসার প্রকাশ হতে পারে, কিন্তু ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো অনুসরণ। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তবে আমার অনুসরণ করো; আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন।” (সুরা আলে ইমরান, আয়াত: ৩১)

অর্থাৎ রাসুলুল্লাহ (সা.)-কে ভালোবাসার দাবি তখনই সত্য হবে, যখন তাঁর সুন্নাহ আমাদের জীবনের পথনির্দেশ হয়ে উঠবে। তিনি সত্যবাদী ছিলেন, তাই তাঁর অনুসারীর কথায় সত্য থাকতে হবে। তিনি আমানতদার ছিলেন, তাই আমাদের লেনদেনে আমানতদারি থাকতে হবে। তিনি মানুষের প্রতি দয়ালু ছিলেন, তাই তাঁর উম্মতের আচরণেও দয়া ও সহমর্মিতা প্রকাশ পাওয়া উচিত।

আল্লাহ তাআলা তাঁকে সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ ঘোষণা করেছেন: ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তার জন্য যে আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।” (সুরা আহযাব, আয়াত: ২১)

তাই রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা জীবনের কোনো একটি অংশে সীমাবদ্ধ নয়। নামাজ, রোজা ও ইবাদতের পাশাপাশি পরিবার, ব্যবসা-বাণিজ্য, প্রতিবেশীর সঙ্গে আচরণ, সামাজিক সম্পর্ক, ক্ষমা, ধৈর্য, ন্যায়বিচার ও মানুষের প্রতি মমতা, সব ক্ষেত্রেই তাঁর আদর্শ অনুসরণ করতে হবে।

সাহাবিদের নবীপ্রেম ছিল এমনই বাস্তব। হজরত উমর (রা.) একবার বলেছিলেন, রাসুল (সা.) তাঁর নিজের প্রাণ ছাড়া সবকিছুর চেয়ে বেশি প্রিয়। তখন নবীজি (সা.) তাকে জানালেন, নিজের প্রাণের চেয়েও তাঁকে বেশি ভালোবাসতে হবে। উমর (রা.) বললেন, “এখন আপনি আমার নিজের প্রাণের চেয়েও প্রিয়।” রাসুল (সা.) বললেন, “এখন, হে উমর।” (বুখারি, হাদিস: ৬৬৩২)

এই ভালোবাসা তাঁদের জীবন বদলে দিয়েছিল। তাঁরা নবীজির কথা শুনতেন, তাঁর নির্দেশ মানতেন এবং তাঁর চরিত্র নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করতেন।

তাই আজ আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার: আমরা কি শুধু নবীজিকে ভালোবাসি বলি, নাকি তাঁর ভালোবাসা আমাদের চরিত্রও বদলে দিচ্ছে? তাঁর সুন্নাহ কি আমাদের পরিবারে, লেনদেনে, কথাবার্তায় ও মানুষের সঙ্গে আচরণে প্রতিফলিত হচ্ছে?

নবীপ্রেমের প্রকৃত অর্থ এখানেই। তাঁকে ভালোবাসা, তাঁর প্রতি দরুদ ও সালাম পাঠানো, তাঁর জীবন জানা এবং তাঁর আদর্শকে নিজের জীবনের পথ বানানো। কারণ মুখের ভালোবাসা যত সুন্দরই হোক, অনুসরণ ছাড়া তা পূর্ণতা পায় না।

আল্লাহ আমাদের হৃদয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সত্যিকারের ভালোবাসা দান করুন এবং তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন। আমিন।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]


নবী প্রেমরাসুল প্রেমনবীজির প্রতি ভালোবাসা
    শেয়ার করুন:
    Advertisement
    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ২৩ আগস্ট ২০২৬, ২১:০৭

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    ২৩ আগস্ট ২০২৬, ২১:২৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    advertiseadvertise