ভালোবাসা মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতিগুলোর একটি। মানুষ
যাকে ভালোবাসে, তার
কথা মনে রাখে, তার
পছন্দকে গুরুত্ব দেয় এবং তার পথ অনুসরণ করতে চায়। তাই রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি
ভালোবাসা শুধু আবেগের বিষয় নয়, এটি একজন মুমিনের ঈমানেরই অংশ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ
ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, যতক্ষণ আমি
তার কাছে তার পিতা, সন্তান এবং
সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই।’ (বুখারি, হাদিস: ১৫; মুসলিম, হাদিস: ৪৪)
কিন্তু প্রশ্ন হলো, নবীপ্রেমের প্রকৃত অর্থ কী?
নবীপ্রেম মানে শুধু তাঁর নাম শ...