Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

মিথ্যা অপবাদের ভয়াবহ পরিণতি

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৩
মিথ্যা অপবাদের ভয়াবহ পরিণতি

প্রতীকী ছবি

ইসলাম মানুষের সম্মান, মর্যাদা ও অধিকার সংরক্ষণের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে। একজন মুসলমানের মুখ, হাত ও আচরণ থেকে যেন অন্য মুসলমান নিরাপদ থাকে— এটাই ইসলামের অন্যতম শিক্ষা। বিশেষ করে কোনো মুমিনের বিরুদ্ধে এমন কথা বলা, যা তার মধ্যে নেই, অত্যন্ত ভয়াবহ অপরাধ। পবিত্র কোরআন ও হাদিসে মিথ্যা অপবাদ, গীবত ও মানহানির ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

«مَنْ قَالَ فِي مُؤْمِنٍ مَا لَيْسَ فِيهِ، أَسْكَنَهُ اللَّهُ رَدْغَةَ الْخَبَالِ، حَتَّى يَخْرُجَ مِمَّا قَالَ»

‘‘যে ব্যক্তি কোনো মুমিন সম্পর্কে এমন কথা বলে, যা তার মধ্যে নেই, আল্লাহ তাকে ‘রাদগাতুল খাবাল’-এ বসবাস করাবেন, যতক্ষণ না সে তার বলা কথা থেকে ফিরে আসে।” (সহিহ আত-তারগীব, হাদিস: ২৮৪৫)

এ হাদিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৈতিক শিক্ষা বহন করে। মানুষ অনেক সময় রাগ, হিংসা, বিদ্বেষ, প্রতিযোগিতা কিংবা ব্যক্তিগত স্বার্থের কারণে অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। কখনো যাচাই না করেই কোনো সংবাদ প্রচার করে, আবার কখনো কারও চরিত্র, আমল, যোগ্যতা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য করে, যার কোনো সত্যতা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এ প্রবণতা আরও ভয়াবহ হয়ে উঠেছে। একটি মিথ্যা কথা মুহূর্তের মধ্যে অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে।

হাদিসে ‘رَدْغَةَ الْخَبَالِ’ (রাদগাতুল খাবাল)-এর কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এর দ্বারা জাহান্নামিদের পুঁজ ও রক্তের নোংরা তরল বোঝানো হয়েছে। অর্থাৎ একজন নিরপরাধ মুমিনের সম্মান নষ্ট করা আল্লাহর কাছে এতটা গুরুতর অপরাধ যে— মহান আল্লাহ সেই অপরাধীকে রাদগাতুল খাবালে রাখার মতো ভয়াবহ পরিণতির মুখোমুখি করবেন।

তাই কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলার আগে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে, আমি যা বলছি, তা কি সত্য? এর দ্বারা কি কারও সম্মান নষ্ট হবে? কিয়ামতের দিন এই কথার জবাব কি আমি দিতে পারব?

আমাদের উচিত মিথ্যা অপবাদ, গুজব, কুৎসা ও যাচাই-বিহীন সংবাদ থেকে নিজেদের জিহ্বা ও সামাজিক যোগাযোগমাধ্যমের তৎপড়তাকে হেফাজত করা। কারও মধ্যে কোনো ত্রুটি থাকলেও তা প্রকাশ করার পরিবর্তে সংশোধনের চেষ্টা করা উচিত। আর যদি ভুল করে কারও বিরুদ্ধে মিথ্যা কথা বলে ফেলি, তাহলে আল্লাহর কাছে তওবা করার পাশাপাশি যার ক্ষতি করেছি, তার কাছেও ক্ষমা চাওয়া কর্তব্য। 

সুতরাং একজন মুমিনের সম্মান রক্ষা করা শুধু সামাজিক দায়িত্ব নয়; এটি ঈমানি দায়িত্ব। আমাদের জিহ্বা যেন কারও জন্য জাহান্নামের কারণ না হয়; এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকা উচিত।

লেখক: আলেম সাংবাদিক

[email protected]

অপবাদতোহমতমিথ্যাচার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    advertiseadvertise