কোরবানিতে জবাইকারী পারিশ্রমিক নিতে পারবে?

প্রশ্ন:
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আমি একজন ব্যবসায়ী। আমি পরিবার নিয়ে ঢাকাতেই বসবাস করি। আমার ওপর কোরবানী ওয়াজিব। যার কারণে প্রতি বছরেই কোরবানি করে থাকি। আর আমাদের মহল্লার মাদরাসার ছাত্র বা শিক্ষকরা ঈদুল আযহার দিন টহলে থাকেন। তারা জবাই করে দেন। আমার জানার বিষয় হচ্ছে যারা জবাই করে দেন তাদেরকে কি প্রারিশ্রমিক দিতে পারবো? আর তারাও কি তা গ্রহণ করা জায়েজ হবে?
-মুনতাসির, ভাটারা, ঢাকা।
উত্তর:
ওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ
আপনার বর্ণিত প্রশ্ন মতে কোরবানী পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া এবং নেওয়া দুটোই জায়েয। তবে কোরবানীর পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। আর নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পর পূর্বচুক্তি ছাড়া হাদিয়া হিসাবে গোশত বা তরকারী দেওয়া যাবে।
তথ্যসূত্র:
বাহরুর রায়েক্ব ৮/২০৩
হিদায়া ৪/৩৬১
আদ-দুররুল মুখতার, ৬/৩২৮
কিফায়াতুল মুফতী ৮/২৬৫




