Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা, অস্বীকার শীর্ষ নেতৃত্বের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ২৩:৫৬
হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা, অস্বীকার শীর্ষ নেতৃত্বের

হট্টগোলে স্থগিত জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভা। ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় ঘটেছে হট্টগোলের ঘটনা। একাধিক সূত্র জানিয়েছে, সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে কেন্দ্র করে আলোচনার সময় বাদানুবাদ হয় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে স্থগিত করা হয় সভাটি।

রবিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলার ঘটনা এটি। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিলসহ গৃহীত কর্মসূচি বাস্তবায়নে গঠিত বিভাগীয় পর্যবেক্ষক দলের সদস্যদের প্রস্তুত করা প্রতিবেদন নিয়ে আলোচনা করতে আহ্বান করা হয়েছিল এ জরুরি সভা।

সভায় উপস্থিত একাধিক সূত্রের দাবি, সদ্য অনুমোদিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির দায় একে অপরের ওপর চাপানোর চেষ্টা করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। একপর্যায়ে হট্টগোল শুরু হলে সভা স্থগিত করা হয়।

তবে এমন কোনো ঘটনার কথা অস্বীকার করেছেন যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি আগামীর সময়কে বলেন, ‘তেমন কোনো ঘটনাই ঘটেনি। এটা জাস্ট একটা আলোচনা সভা, কোনো গণ্ডগোল হয়নি। সাংগঠনিক মিটিংয়ে নানান ধরনের আলোচনা হতে পারে, সেটা কোনো বিরোধ নয়।’

এদিকে সোমবার রাত ১টার দিকে নিজের ফেসবুক পেজে এ বিষয়ে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। পোস্টে তিনি লিখেছেন, ‘মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সঙ্গে আমার তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক। এখনো এই সম্পর্ক সুসম্পর্কই আছে। আজ (রবিবার) আমাদের ১০টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপ, যারা সপ্তাহব্যাপী কাজ করে ঢাকায় ফিরেছে, তাদের নিয়ে জরুরি সভা ছিল। যেহেতু ১০টি বিভাগীয় সাংগঠনিক গ্রুপের সঙ্গে আলোচনা, তাই সভাটি দীর্ঘ হয়েছিল। সে কারণে আজকের সভা মূলতবি করে আগামীকাল (সোমবার) বিকেল ৫টায় আবার সভা শুরুর সময় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘গণতন্ত্রে তর্ক এবং বিতর্ক সাধারণ একটি ব্যাপার। পক্ষে ও বিপক্ষে বিভিন্ন মতামত থাকতেই পারে। তাই বলে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়নি। আমরা স্বাভাবিকভাবে সভা মূলতবি করে সভাপতি ও সাধারণ সম্পাদক একসঙ্গে নিচে নেমে এসেছি। আমি নিজে সাধারণ সম্পাদককে বিদায় দিয়ে কয়েকজন নেতাকর্মীসহ পল্টন মসজিদে আসরের নামাজ আদায় করতে গিয়েছি। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সত্য নয়।’

এদিকে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ণাঙ্গ কমিটির আকার ছোট রাখার দলীয় বাধ্যবাধকতার কারণে যোগ্যতাসম্পন্ন সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। এটিকে একটি রূঢ় বাস্তবতা উল্লেখ করে জানানো হয়, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন এবং ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, আংশিক কমিটি ঘোষণার প্রায় দুই বছর পর গত ৪ জুন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় বিএনপি।

রাজনীতিযুবদলবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার