Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

সাংবাদিককে মারধরের ঘটনায় জামায়াতের ৪ নেতাকর্মী বহিষ্কার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২২:৫৯
সাংবাদিককে মারধরের ঘটনায় জামায়াতের ৪ নেতাকর্মী বহিষ্কার

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২-এ সাংবাদিককে মারধরের ঘটনায় চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে জামায়াত। বহিষ্কৃতরা হলেন- শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আজ বুধবার এ সিদ্ধান্ত নেয় জামায়াত। এদিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।


আরও পড়ুন

৩২ নম্বরে ‘আওয়ামী দোসর’ বলে সাংবাদিককে মারধর

২৩ জুন ২০২৬

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। ঘটনার পরপরই দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং দুঃখ প্রকাশ করেন।


এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে ঘটনায় চারজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতেই ওই চারজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল।


আরও পড়ুন

সাংবাদিকের ওপর হামলা, দুঃখ প্রকাশ করল জামায়াত

২৩ জুন ২০২৬



    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise