Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সাংবাদিকের ওপর হামলা, দুঃখ প্রকাশ করল জামায়াত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৬:৩২
সাংবাদিকের ওপর হামলা, দুঃখ প্রকাশ করল জামায়াত

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি দাবি করেন, ‘শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। জামায়াতে ইসলামী সব সময় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের সহিংসতা সমর্থন করে না।’

আরও পড়ুন

৩২ নম্বরে ‘আওয়ামী দোসর’ বলে সাংবাদিককে মারধর

২৩ জুন ২০২৬

বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘কর্মসূচি শেষে কিছু অতি-উৎসাহী ব্যক্তি বা বহিরাগতদের উসকানিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে দলের পক্ষ থেকে অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে।’ কোনো কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।



বিবৃতিতে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের দ্রুত সুস্থতা কামনা করে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করে জামায়াত।

এর আগে আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটে। এ সময় মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তিনি দৈনিক সকালের প্রতিবেদক।

আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘সন্ত্রাসী হামলা’ মানা যায় না : ছাত্রদল

২৩ জুন ২০২৬

জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে লীগবিরোধী বিক্ষোভ মিছিল হচ্ছিল। মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য জামায়াতের এক জ্যেষ্ঠ নেতাকে সামনে আনা হয়। এ সময় কয়েকজন নেতাকর্মী উপস্থিত সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর আখ্যা দেন। এতে সাংবাদিকরা প্রতিবাদ জানালে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিকদের ওপর চড়াও হন জামায়াতের কিছু নেতাকর্মী।



ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা বলছিলেন, হামলার সময় শিশিরের মুখে আঘাত লাগে। মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।



ধানমন্ডি থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা হয়েছে কি না জানি না। তবে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে— এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দুঃখ প্রকাশধানমন্ডি ৩২সাংবাদিকের ওপর হামলাজামায়াতে ইসলামী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!