Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সড়ক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছেন প্রধানমন্ত্রী : মীর হেলাল

  • রাইড শেয়ারিং অ্যাপে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২৩:১৭
শেয়ার করুন:
সড়ক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছেন প্রধানমন্ত্রী : মীর হেলাল

সংগৃহীত ছবি

পরিবহন খাতে আধুনিকায়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সড়ক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একইসঙ্গে জ্বালানি খরচ কমাতে এবং পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিতে রাইড শেয়ারিং অ্যাপে ইলেকট্রিক যানবাহন (ইভি) যুক্ত করার আহ্বান জানান তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল দ্য ওয়েস্টিনের অডিটোরিয়ামে বাংলাদেশে উবারের দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর হেলাল উদ্দীন বললেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আনাচে-কানাচে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কার্যক্রম জোরদার করেছেন। মানুষের নিরাপদ ও আনন্দঘন যাত্রা নিশ্চিত করতে দেশের প্রধান মহাসড়কগুলোকে ৮ লেনে উন্নীত করা হচ্ছে। আধুনিক সড়ক অবকাঠামোর পূর্ণ সুফল পেতে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাইড-শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকেও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে।’

রাইড শেয়ারিং অ্যাপে ইলেকট্রিক সিস্টেমের বাহন চালুর গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত তেল ও গ্যাসের পাশাপাশি যানবাহনগুলোতে ইলেকট্রিক পদ্ধতি চালু করা অত্যন্ত জরুরি। ইলেকট্রিক যানবাহনে পরিচালন ব্যয় অনেক কম হয়। এর ফলে একদিকে যেমন সাধারণ যাত্রীরা আরও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত করতে পারবেন, অন্যদিকে উবার কোম্পানি ও চালকরাও আর্থিকভাবে বিশেষ লাভবান হবেন। পাশাপাশি এটি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে। এ সময় উবারের এক দশকের সাফল্যের প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সুযোগ নেই : দুদু

২৩ নভেম্বর ২০২৬

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব বলেন, ‘বর্তমান সরকার দেশের সড়ক ও পরিবহন ব্যবস্থাপনায় যুগান্তকারী ও আমূল পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে দেশের সড়কগুলোতে ইলেকট্রিক যানবাহন প্রচলন ও আধুনিক ট্রাফিক আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মার্ট সড়ক ব্যবস্থাপনা ও আধুনিক নীতিমালার এই রূপান্তর সম্পন্ন হলে উবারের মতো প্রযুক্তিভিত্তিক পরিবহন সেবাগুলো দেশ ও জনগণকে আরও বহুগুণ বেশি সেবা দিতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও ছিলেন সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, ইনভেস্টমেন্ট সার্ভিসের মহাপরিচালক গাজী একেএম ফজলুল হক, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান এবং উবার বাংলাদেশের কান্ট্রি হেড এসএম জমশেদ হাসানসহ অনেকে।

মীর হেলালউবারইলেকট্রিক যানবাহন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস