Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সুযোগ নেই : দুদু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২২:৪৬
শেয়ার করুন:
শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সুযোগ নেই : দুদু

সংগৃহীত ছবি

গণহত্যা ও রক্তপাতের পর শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এভাবে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি কখনো ফিরে আসতে পারেন না।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদু এ সব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বললেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আগুন, হত্যা ও সহিংসতা তাদের রাজনীতির অংশ। আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। তাদের অন্যায় ও অপকর্ম এ দেশের মানুষ মেনে নেয়নি।

ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমরা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকব— ততক্ষণ সন্ত্রাসী, পরজীবী ও রাজনীতিকে কলুষিতকারীদের কোনো ভবিষ্যৎ থাকবে না।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেন খাঁন বলেন, রাজনীতিতে সরকারি দল ও বিরোধী দল থাকবে, মতপার্থক্য থাকবে, সমালোচনা থাকবে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।

জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন বলেন, আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় সংগঠন। তারা অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে। তারা আর এই দেশে আসতে পারবে না।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, ‘তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, আহত করেছে। মনে করেছিলাম এজন্য তারা ভুল স্বীকার করবে, অনুতপ্ত হবে। কিন্তু তা না করে তারা নাশকতা করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে। তাদেরকে দেশের জনগণ কখনো ক্ষমা করবে না।’

সভাপতির বক্তব্যে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমান বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল। দীর্ঘ সময় পর যখন দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখনই পলাতক-পরাজিত হাসিনা ভারত থেকে তার নেতাকর্মীদের উসকে দিচ্ছেন। জ্বালাও-পোড়াও, নৈরাজ্য সৃষ্টি করছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ন্যাশনাল লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাসার, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য মো. মইনুল ইসলাম, আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান, জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

শামসুজ্জামান দুদু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস