Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

কেন্দ্র দখলের আশঙ্কা আছে: ফয়জুল করিম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২১
শেয়ার করুন:
কেন্দ্র দখলের আশঙ্কা আছে: ফয়জুল করিম

সংগৃহীত ছবি

নির্বাচনে বহু ইঞ্জিনিয়ারিং, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, কেউ যেন ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দিতে না পারে এ বিষয়টি প্রশাসনকে কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, জামায়াতের নির্বাচনি ইশতেহারে ইসলাম নেই। আমরা ইসলামের পক্ষে একটি আলাদা নির্বাচনি বক্স চেয়েছিলাম। কিন্তু তাদের ইশতেহারে ইসলামের কথা স্পষ্ট না থাকায় আমরা তাদের সঙ্গে জোট ভেঙে দিয়েছি।

তবে ভোটের মাঠে জামায়াতের সমর্থন প্রসঙ্গে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন,আদর্শগত কারণে জামায়াতের কর্মী-সমর্থকরা আমাকে ছাড়া অন্য কাউকে ভোট দেবে এটা আমি মনে করি না।

নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, নির্বাচনে বহু ইঞ্জিনিয়ারিং, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমি শঙ্কামুক্ত হতে পারব না।

তিনি আরও অভিযোগ করেন, বরগুনায় ভোট চাইতে গিয়ে তাঁদের এক নেতাকে মারধর করা হয়েছে এবং পটুয়াখালীতে আরেক নেতার পা ভেঙে দেওয়া হয়েছে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, কোনো অবস্থাতেই যেন ভোটের পরিবেশ নষ্ট না হয়। মানুষ যেন নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

নিজের নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে ফয়জুল করিম বলেন, যাকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি-মাস্তানি থাকবে না তাকেই ভোট দিন। আমি নির্বাচিত হলে বরিশাল থেকে চাঁদাবাজি উৎখাতের সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন,আমাকে নির্বাচিত করলে প্রশাসনের সঙ্গে আলোচনা করে মিথ্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ নেব। বিগত দিনের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করব এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ বরিশাল গড়ে তুলব।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, রেজাল্ট ঘোষণার আগপর্যন্ত আমি কোনোভাবেই বলব না যে নির্বাচনের মাঠ সঠিক আছে কি না। ভোট শেষ হলেই প্রকৃত চিত্র বোঝা যাবে।

ফয়জুল করিমত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে